Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এনামুলের ডায়েরিতে নজর সিবিআইয়ের, তাতেই লেখা গরু পাচারের কমিশনের হিসেব!

দ্য ওয়াল ব্যুরো: সারদা তদন্তে উঠে এসেছিল লাল ডায়েরির কথা। তাতেই নাকি লেখা হতো প্রভাবশালীদের কার কাছে কত টাকা পৌঁছে যেত তার হিসেব। এবার গরু পাচার কাণ্ডের তদন্তেও একটি ডায়েরিতে আতস কাচ ফেলল সিবিআই। বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়

এনামুলের ডায়েরিতে নজর সিবিআইয়ের, তাতেই লেখা গরু পাচারের কমিশনের হিসেব!

শেষ আপডেট: 31 December 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: সারদা তদন্তে উঠে এসেছিল লাল ডায়েরির কথা। তাতেই নাকি লেখা হতো প্রভাবশালীদের কার কাছে কত টাকা পৌঁছে যেত তার হিসেব।

এবার গরু পাচার কাণ্ডের তদন্তেও একটি ডায়েরিতে আতস কাচ ফেলল সিবিআই।

বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় এনামুলকে। সেই শুনানিতে একটি ডায়েরির প্রসঙ্গ তোলেন তদন্ত এজেন্সির আইনজীবী রাকেশ সিং। সবুজ রঙের খামে মুড়ে তা জমাও দেওয়া হয়েছে আদালতে।

সিবিআই আদালতে জানিয়েছে, ওই ডায়েরিতে রয়েছে কোটি কোটি টাকার হিসেব। কাকে কবে কত টাকা দেওয়া হয়েছিল তা লেখা রয়েছে। সিবিআইয়ের দাবি, এই ডায়েরি ঘাটলেই গোটা চক্র সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া সম্ভব।

এনামুলের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। এই আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী রাকেশ সিং। তিনি আদালতের সামনে জানান, রিমান্ডে নেওয়ার সময় এনামুল সিবিআই আধিকারিকদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। যথেষ্ট প্রভাবশালী সে। তাই তাকে জামিন দিলে নিজের প্রভাব খাটিয়ে সব তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করতে পারে এনামুল। এমনকি দেশ ছেড়েও পালাতে পারে সে, এমনটাই অভিযোগ করেন রাকেশ। এনামুলকে ফের জেলা হেফাজতে পাঠানোর আবেদন করেন তিনি।

এনামুলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি ফের এনামুলকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সিবিআইয়ের তরফে আরও জানানো হয়, জেরার সময় জানা গিয়েছে দেশের বিভিন্ন ব্যাঙ্কে ২৬টা অ্যাকাউন্ট রয়েছে এনামুলের। সেইসব অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা-পয়সার লেনদেন হয়েছে। খবর পেয়েই সবকটি অ্যাকাউন্টই সিবিআই সিল করে দিয়েছে।

তবে এসবের মধ্যেও সিবিআইয়ের নজর এখন এনামুলের কাঁচা হিসেবের ডায়েরিতে।


```