Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘অসুস্থ হলে পদত্যাগ করুন, অন্য লোক কাজ করবেন’ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠাল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে বুধবার পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে পদ থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে তিনি অসুস্থতার কথা বলে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপরই বরখা

‘অসুস্থ হলে পদত্যাগ করুন, অন্য লোক কাজ করবেন’ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে ছুটিতে পাঠাল হাইকোর্ট

শেষ আপডেট: 26 July 2023 11:45

দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে বুধবার পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে পদ থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে তিনি অসুস্থতার কথা বলে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপরই বরখাস্তের নির্দেশ বদলে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে ছুটিতে পাঠিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay.)।

আদালত সূত্রের খবর, একটি আবেদনের প্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলার শিক্ষক স্থানান্তরের বিষয় চেয়ারম্যানকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু আদালতের সেই নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্যের বিরুদ্ধে। মধুসুদুনবাবু তৃণমূল কংগ্রেসের বিধায়কও।

জানা গেছে, নিজে না গিয়ে পর্ষদের আপার ডিভিশন কর্মচারীকে দিয়ে হলফনামা জমা দিয়েছিলেন মধুসুদনবাবু। তাতেই এদিন ক্ষুব্ধ হাইকোর্ট চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ দেয়। পর্ষদের চেয়ারম্যানের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘অসুস্থ হলে পদত্যাগ করুন, অন্য লোক কাজ করবেন। আমি মনে করি, আপনি শারীরিক ভাবে এই পদে কাজ করতে অপারগ।’ এরপরই চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

শুনানী পর্বে মধুসূদনবাবু আদালতে জানান, ‘তিনি করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। তাই এই কাজ করেছেন।‘ ঘটনার জন্য বিচারপতির কাছে ক্ষমাপ্রার্থনাও করেন তিনি। এরপর বরখাস্তের নির্দেশ বদলে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে ছুটিতে পাঠিয়ে দেন বিচারপতি। পরে এই বিষয়ে জানতে চাওয়া হলে মধুসূদনবাবু বলেন, ‘আদালতের নির্দেশ মেনে চলব।‘

আরও পড়ুন: কেস ডায়েরিতে নাবালিকার তথ্য প্রকাশ, দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ হাইকোর্টের


```