
শেষ আপডেট: 1 September 2022 13:04
দ্য ওয়াল ব্যুরো: টেট (TET Case) অস্বস্তি যেন পিছু ছাড়ছে না রাজ্যের। এবার নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠল পর্ষদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা এক মামলায় উঠে এল এমনই তথ্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার শুনানিতে নির্দেশ দেন, মামলাকারীকে ডেকে যেন নম্বর বিবেচনা করে পর্ষদ (Primary Education Board)!
অসৎ উপায়ে তাঁর নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, পর্ষদের বিরুদ্ধে এমন অভিযোগ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্মল দাস নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ২০১৪ সালের পর ২০২০ সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে নির্মলের প্রাপ্ত নম্বর ছিল ১৩১৭। কিন্তু পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা তালিকায় দেখা গেছে সেই নম্বর কমে গেছে। এক দু'নম্বর নয়, কমেছে ৫৩১ নম্বর। ফলে তাঁর প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ নির্মলের।
হাইকোর্টে মামলা দায়ের করে নির্মল দাবি জানান, পর্ষদ যেন সঠিক দেয়। নির্মলের করা সেই মামলার এদিন শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। মামলার শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় দেন, মামলকারীকে ডেকে নম্বর বিবেচনা করতে হবে পর্ষদের সেক্রেটারিকে। তার পর সেটা হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে। এই মামলার পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর।
উল্লেখ্য, টেট জট কাটছেই না রাজ্যে। প্রায় প্রতিদিনই নতুন নতুন অভিযোগ সামনে আসছে। কখনও প্রশ্নপত্রে ভুল, তো আবারও কখনও নিয়োগে গরমিল। এবার সেই তালিকায় যোগ হল প্রাপ্য নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ।
নদিয়ার পুলিশকর্মী ঘুষ চেয়েছেন, ডিজিকে হাইকোর্ট বলল, ‘সাসপেন্ড করুন’