Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

রানিগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু দু’জনের, ঘাতক বাসে ভাঙচুর জনতার

দ্য ওয়াল ব্যুরো: রানিগঞ্জের গির্জাপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই সাইকেল আরোহীর। আজ দুপুরে এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রানিগঞ্জের গির্জামোড় জায়গাটি ঘিঞ্জি। এখানে

রানিগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু দু’জনের, ঘাতক বাসে ভাঙচুর জনতার

শেষ আপডেট: 14 January 2020 13:00

দ্য ওয়াল ব্যুরো: রানিগঞ্জের গির্জাপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই সাইকেল আরোহীর। আজ দুপুরে এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রানিগঞ্জের গির্জামোড় জায়গাটি ঘিঞ্জি। এখানে রাস্তা চওড়া করার দাবি দীর্ঘদিনের। প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে। এদিন দুর্ঘটনা ঠিক কী ভাবে হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। অনেকে বলছেন, দুপুর দুটো নাগাদ একটি সাইকেলে চেপে দুই তরুণ রাস্তা পার হচ্ছিলেন। তখনই সামনে চলে আসে রানিগঞ্জ থেকে সোনামুখিগামী একটি বেসরকারি বাস। ব্রেক কষলেও বাসটিকে থামাতে পারেননি চালক। বাসটি ধাকা মারে সাইকেলে। তাতেই দুই তরুণ সাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। কয়েক জনের দাবি, সঙ্গে সাইকেল থাকলেও তাঁরা হেঁটেই পার হচ্ছিলেন, তখনই বাসটি ধাক্কা মারে। তবে কী ভাবে তাঁরা পিছনের চাকায় পিষ্ট হলেন তা কেউ বলতে পারছেন না। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটিকে আটকে দেন এলাকার লোকজন। বাস থেকে যাত্রীরা নেমে পড়েন। দেহ দু'টিকে বাসের নীচ থেকে টেনে বার করা হয়। তারপর শুরু হয় ভাঙচুর। দ্রুত পুলিশ চলে এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক করে বাসের চালককে। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটেছে। ঘিঞ্জি এলাকায় দুর্ঘটনার জেরে এলাকায় যানজট বেধে যায়। পুলিশ অবশ্য দ্রুত পরিস্থিতি সামলে যানজট কাটিয়ে দেয়। আধ ঘণ্টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ দেহ দু’টিকে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের একজনের বয়স পঁচিশ বছর মতো, অন্য জনের আঠাশ। তাদের পরিচয় অবশ্য এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি। দেহ দু’টিকে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। গির্জামোড়ের কাছে রাস্তা চওড়া করার দাবি দীর্ঘদিনের। রাস্তা চওড়়া করা সম্ভব না হলে নিদেন পক্ষে বাইপাস তৈরি করা হোক -- এই দাবিতে বছর খানেক আগে তিন দিন ধরে অনশন করেছিলেন রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের সদস্যরা। বহুবার রাজ্য সরকারের কাছে তাঁরা এব্যাপারে অনুরোধ করেছেন কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ। দুর্ঘটনার জন্য এলাকার লোকজন দায়ী করেছেন পুলিশকেই। গির্জামোড়ে ট্রাফিক কনস্টেবল দেওয়ার জন্য এলাকার লোকজন অনেকবার আবেদন করেছেন কিন্তু কোনও লাভ হয়নি। তাঁদের অভিযোগ, এই এলাকায় প্রায়ই বাইক দুর্ঘটনা ঘটলেও পুলিশের কোনও ভ্রুক্ষেপ নেই।

```