Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

<strong>মাঠে </strong><strong>জ্বলছেন মহিলা! বাচ্চাদের চিৎকার শুনে ছুটে গেলেন গ্রামবাসীরা, সিমলাপালে শোরগোল</strong>

দ্য ওয়াল বুরো, বাঁকুড়া: মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার (Body Recover) ঘিরে শোরগোল পড়েছে বাঁকুড়ার (Bankura) সিমলাপালে। শুক্রবার সকালে বীরসিংহপুর গ্রামের একটি মাঠ থেকে দেহটি উদ্ধার হয়। স্থানীয়রাই সেটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সিমলাপাল থা

<strong>মাঠে </strong><strong>জ্বলছেন মহিলা! বাচ্চাদের চিৎকার শুনে ছুটে গেলেন গ্রামবাসীরা, সিমলাপালে শোরগোল</strong>

শেষ আপডেট: 12 May 2023 07:45

দ্য ওয়াল বুরো, বাঁকুড়া: মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার (Body Recover) ঘিরে শোরগোল পড়েছে বাঁকুড়ার (Bankura) সিমলাপালে। শুক্রবার সকালে বীরসিংহপুর গ্রামের একটি মাঠ থেকে দেহটি উদ্ধার হয়। স্থানীয়রাই সেটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সিমলাপাল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে।

বীরসিংহপুর গ্রামের বাসিন্দা দেব রুইদাস জানান, মাঠে কয়েকজন বাচ্চা সকালে খেলছিল। সেই সময় আচমকাই তারা আগুন লেগেছে বলে, শোরগোল শুরু করে। বাচ্চাদের চিৎকার শুনে মাঠের দিকে ছুটে যান গ্রামবাসীরাও। দেখেন, এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ পুড়ছে। সেই আগুন নেভান স্থানীয়রা। কিন্তু ততক্ষণ পুরোপুরি পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। এই ঘটনার পরেই তাঁরা সিমলাপাল থানায় খবর দেন।

স্থানীয় বাসিন্দা রাজকুমার রুইদাসের জানান, ওই মহিলার দেহের কাছেই জ্বালানির একটি খালি বোতল ও দেশলাই মিলেছে। এই দেখে তাঁর অনুমান, ওই মহিলা আত্মঘাতী হয়েছেন। তবে গ্রামের মানুষ মহিলার পরিচয় জানতে পারেননি।

পুলিশ সূত্র জানা গিয়েছে, মহিলার পরিচয় এখনও পর্যন্ত অজ্ঞাত। ঘটনাস্থল থেকে জ্বালানির বোতল, দেশলাই কাঠির বাক্স পাওয়া গিয়েছে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি খুন না আত্মহত্যা সেটাও খতিয়ে দেখছে তারা। ময়নাতদন্তের জন্য দেহ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়লা মামলায় বিকাশ মিশ্রর সিবিআই হেফাজত, জামিনে ছিলেন বিনয়ের ভাই


```