ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, আতঙ্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের রাঁধুনিরা
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছাত্রদের হুমকির শিকার হয়ে আতঙ্কে ভুগছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University) হস্টেলের রাঁধুনিরা। অভিযোগ হস্টেলের এক সিনিয়ার ছাত্রের বিরুদ্ধে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) হস্টেলগুলিত
শেষ আপডেট: 16 August 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছাত্রদের হুমকির শিকার হয়ে আতঙ্কে ভুগছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University) হস্টেলের রাঁধুনিরা। অভিযোগ হস্টেলের এক সিনিয়ার ছাত্রের বিরুদ্ধে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) হস্টেলগুলিতেও পাস আউট ও বহিরাগত ছাত্রছাত্রীদের থাকার অভিযোগ দীর্ঘদিনের। অতি সম্প্রতিও হস্টেলগুলিতে যে সংখ্যায় ছাত্রছাত্রী থাকার কথা তার থেকে অনেক বেশি সংখ্যায় ছাত্রছাত্রীদের থাকছেন বলে অভিযোগ উঠেছে। অরবিন্দ হস্টেলের রাঁধুনি সোমনাথ সিদাই সম্প্রতি এই নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলায় তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হস্টেলের আবাসিক এক সিনিয়র ছাত্র তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সোমনাথ। এই ঘটনায় অন্য রাঁধুনিরাও আতঙ্কে রয়েছেন (hostel cooks are in terror) বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনার পর মুখ খুলেছেন চিত্তরঞ্জন হোস্টেলের এক রাঁধুনি মণিমালা ঘোষও। হোস্টেলে বহিরাগত ও পাশ আউট ছাত্ররা দীর্ঘদিন ধরে রুম দখল করে রেখেছে বলে জানান মণিমালাদেবী। রাতে মদ্যপানের আসর বসে বলেও অভিযোগ করেন তিনি। আরেক রাঁধুনি বিজয় আগরওয়াল জানান, সোমনাথের সঙ্গে এমন আচরণের পর তাঁরাও যথেষ্ট আতঙ্কে আছেন।
তবে নিজেকে এমফিল এর ছাত্র বলে দাবি করে তাঁর বিরুদ্ধে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্র। তাঁর সাফাই, “আমি শুধু বিষয়টা জানতে চেয়েছিলাম।” রাঁধুনিকে হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে এসএফআই। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আশিস পানিগ্রাহি এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন।
আরও পড়ুন: যাদবপুরে বুধবার গ্রেফতার হওয়া ৬ জনের পুলিশি হেফাজত, প্রথম তিন ধৃতের থেকেই মিলেছে তাঁদের নাম