Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিএসএফের গুলিতে মৃত্যু গরু পাচারকারীর! চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে (BSF firing) মৃত্যু হল এক গরু পাচারকারীর (cattle smuggler)। শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়িখাওয়াতে বৃহস্পতিবার গভীর রাতে বিএসএফের গুলিত

বিএসএফের গুলিতে মৃত্যু গরু পাচারকারীর! চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়

শেষ আপডেট: 14 October 2022 07:28

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে (BSF firing) মৃত্যু হল এক গরু পাচারকারীর (cattle smuggler)। শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়িখাওয়াতে বৃহস্পতিবার গভীর রাতে বিএসএফের গুলিতে ওই পাচারকারীর মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা৷ ফাঁসিদেওয়া থানা পুলিশও এলাকায় পৌঁছায়। উত্তেজনা থাকায় গোটা গ্রাম ঘিরে রেখেছে বিএসএফ ও পুলিশ।

রাত তিনটে নাগাদ সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। সুত্রের খবর, তিনটি গরু নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিল ওই যুবক। বিএসএফের গুলিতে সেখানেই মৃত্যু হয় তার। ওই যুবকের কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক মিলেছে বলে জানা গেছে। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি।

এলাকার পঞ্চায়েত সদস্য শামসুল হক জানান, তাঁদের অনুমান মৃত যুবক মুড়িখাওয়া গ্রামের বা আশেপাশের এলাকার বাসিন্দা। রাতে গোলাগুলির শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। তারপরেই জানা যায়, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের।

বেলা গড়াতেই আকাশের মুখ ভার, বিক্ষিপ্ত বৃষ্টি শুরু কলকাতায়! কালীপুজোর বাজার নিয়ে বাড়ছে চিন্তা


```