Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Bonbibi: মগরাহাটের বনবিবির থান! মুসলমান ফকিরের নমাজে সন্তুষ্ট হন হিন্দুদের দেবী

দ্য ওয়াল ব্যুরোঃ মগরাহাটের (Magrahat) তসরালা গ্রাম। সেখানেই রয়েছে শতাব্দী প্রাচীন বনবিবি মন্দির (Bonbibi)। প্রতিবছর দোল পূর্ণিমার (Dolyatra) আগে সোম কিংবা শুক্রবারে সেখানে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। যার ব্যতিক্রম হল না এবছরও। গত সোমবার শ

Bonbibi: মগরাহাটের বনবিবির থান! মুসলমান ফকিরের নমাজে সন্তুষ্ট হন হিন্দুদের দেবী

শেষ আপডেট: 15 March 2022 13:20

দ্য ওয়াল ব্যুরোঃ মগরাহাটের (Magrahat) তসরালা গ্রাম। সেখানেই রয়েছে শতাব্দী প্রাচীন বনবিবি মন্দির (Bonbibi)। প্রতিবছর দোল পূর্ণিমার (Dolyatra) আগে সোম কিংবা শুক্রবারে সেখানে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। যার ব্যতিক্রম হল না এবছরও। গত সোমবার শতাব্দী প্রাচীন এই মন্দিরে বনবিবির পুজো ঘিরে আনন্দে মাতলেন হাজার হাজার ভক্ত।

আরও পড়ুনঃ মুসলিম মেয়েদের কি 'বদ্ধ ঘরে'ই বসিয়ে রাখতে চায় সরকার?

পুজোর আকর্ষণ বাজি পোড়ানো। প্রায় লক্ষাধিক টাকার রঙ বেরঙের বাজি পোড়ানো হয় মন্দিরের ঠিক বাইরে। অনুষ্ঠিত হয় বনবিবির পালা গান। পুজোর অন্যতম আকর্ষণ বনবিবিকে সন্তুষ্ট করতে ছাগল বলি দিয়ে রান্না করে পুজো দেওয়া। তবে রীতিনীতি অনুযায়ী প্রজনন হয়েছে এমন ছাগলই বলি দিতে হবে। তবে সেই ছাগল জবাই করেন ফকির সাহেব। পাশাপাশি ফকির সাহেব নমাজ পাঠ করে বনবিবিকে সন্তুষ্ট করেন।

আরও পড়ুনঃ 'পাত্র ভাল', অশোকনগরে তাই ১৪ বছর বয়সেই মেয়ের বিয়ে! কঠোর পদক্ষেপ পুলিশের

প্রায় দশ হাজারেরও অধিক হিন্দু পরিবার বনবিবিকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন উপকরণ মন্দির প্রাঙ্গনে নিয়ে আসেন। সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্ত ফকির ইলিয়াস শেখ যতক্ষণ না হাজত দেন ততক্ষণ কোনও কিছুই হয় না।

যেখানে প্রতিনিয়ত সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজে, সেখানে হিন্দু-মুসলমান সম্প্রীতির এক জ্বলন্ত উদাহরণ মগরাহাটের এই বনবিবি মন্দির।


```