Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

টিটাগড়ের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসী

দ্য ওয়াল ব্যুরো: টিটাগড়ে (Titagarh) নিষিদ্ধপল্লী (Red Light area) থেকে উদ্ধার করা হল তাজা বোমা (Bomb)। সেই নিয়েই এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল। বুধবার দুপুরে টিটাগড়ের তালপুকুর সংলগ্ন নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার হয়েছে একসঙ্গে ৪টি টাটকা বোমা। স

টিটাগড়ের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসী

শেষ আপডেট: 17 August 2022 11:27

দ্য ওয়াল ব্যুরো: টিটাগড়ে (Titagarh) নিষিদ্ধপল্লী (Red Light area) থেকে উদ্ধার করা হল তাজা বোমা (Bomb)। সেই নিয়েই এলাকায় তীব্র উত্তেজনা ছড়াল।

বুধবার দুপুরে টিটাগড়ের তালপুকুর সংলগ্ন নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার হয়েছে একসঙ্গে ৪টি টাটকা বোমা। স্থানীয় বাসিন্দারাই এদিন প্লাস্টিকে মোড়া বোমাগুলি দেখতে পান। তারপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বস্তিবাসীরা টিটাগড় থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে।

কে বা কারা কী উদ্দেশ্যে নিষিদ্ধপল্লীতে বোমা রেখে গেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

দু-সপ্তাহও হয়নি, পশ্চিম মেদিনীপুরের দাঁতন কেঁপে উঠেছিল বোমা বিস্ফোরণে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বেশ কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছিল। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল, তা ফেটেই এই কাণ্ড ঘটেছিল বলে দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারও এক সপ্তাহ আগে এই দাঁতনেই বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছিল এলাকার এক তৃণমূল কর্মীর বাড়ি।

দু' সপ্তাহ কাটতে না কাটতেই আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগড়ে।

দাঁতনে বোমা বিস্ফোরণ! রাতে কেঁপে উঠল এলাকা, ভয়ে সিঁটিয়ে স্থানীয়রা


```