Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিটি রোডের ওপর মসজিদের সামনে বোমাবাজি! কুরবানি ইদে উত্তপ্ত টিটাগড়

দ্য ওয়াল ব্যুরো: পবিত্র কুরবানি ইদ উৎসবের দিন প্রকাশ্যে বোমাবাজি। আজ পরব উপলক্ষে এমনিতেই রাস্তাঘাট লোকে লোকারণ্য। তার মধ্যেই টিটাগড়ে (Titagarh) বড় মসজিদের সামনে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, টিটাগড় (Titagarh)

বিটি রোডের ওপর মসজিদের সামনে বোমাবাজি! কুরবানি ইদে উত্তপ্ত টিটাগড়

শেষ আপডেট: 10 July 2022 10:28

দ্য ওয়াল ব্যুরো: পবিত্র কুরবানি ইদ উৎসবের দিন প্রকাশ্যে বোমাবাজি। আজ পরব উপলক্ষে এমনিতেই রাস্তাঘাট লোকে লোকারণ্য। তার মধ্যেই টিটাগড়ে (Titagarh) বড় মসজিদের সামনে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, টিটাগড় (Titagarh) থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে দিনদুপুরে বিটি রোডের ওপর বোমা মারে দুষ্কৃতীরা। ব্যস্ত বিটি রোড দিয়ে সেসময় যাচ্ছিল অজস্র বাস, অটো, বাইক, লরি। উৎসবের দিন হওয়ায় লোকও বেরিয়েছিল প্রচুর। তার মধ্যেই এমন ঘটনা ঘটায় হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন সকলে।

দিঘায় মাঝ সমুদ্রে আটকে ট্রলার! খাবার-জল কিছুই নেই, বড় বিপদে ১২ মৎস্যজীবী

এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন টিটাগড় (Titagarh) পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ-সহ চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডল। ইদের দিন এমন ঘটনায় ফের একবার ধর্ম নিয়ে হানাহানির আশঙ্কায় রয়েছে প্রশাসন। ফলে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বড় মসজিদের সামনে যেমন পুলিশ দাঁড়িয়ে আছে, তেমনই এলাকার ছোট ছোট গলি রাস্তা দিয়েও সাদা পোশাকে পুলিশ ঘুরে বেড়াচ্ছে।


```