
শেষ আপডেট: 12 July 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোট গণনার ফলাফল এক পর এক ঘোষণা হচ্ছে। কিন্তু পঞ্চায়েত ভোট (Panchayat Election2023) নিয়ে হিংসা কমছে হরিহরপাড়ায়। মঙ্গলবার রাতেও বস্তা বস্তা বোমা উদ্ধার (Bomb Recover) হল মুর্শিদাবাদের এই এলাকায়। মামুদপুর গ্রামে একটি পরিত্যক্ত পাম্প ঘরের ছাদ থেকে দুটি প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ।
এরপরেই স্থানীয়রাই পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জারগুলি খোলার পর তারা দেখতে পায়, সেখানে বেশ কয়েকটি কৌটো বোমা ও বোতল বোমা রাখা রয়েছে। বাহিনী এনে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। বোমগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে ডেকে পাঠায় তারা। কে বা কারা এই বোমা রেখে গেল সেবিষয়ে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
মঙ্গলবার সকালে গণনা কেন্দ্রে যাওয়ার সময় তৃণমূল প্রার্থী ও তাঁর স্বামীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। বিধায়ক নিয়ামত মোল্লাও খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। এরপরেই তিনি বিরোধীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই রীতিমতো তেতে রয়েছে মুর্শিদাবাদ। সন্ত্রাসের আবহে ভোট হয়েছে এই জেলায়। এখনও পর্যন্ত নির্বাচনী হিংসার মুর্শিদাবাদেই মৃত্যু হয়েছে ১১ জনের।
জেতার পরেও শংসাপত্র না দেওয়ার অভিযোগ, রাতভর গণনা কেন্দ্রেই বসে রইলেন বিজেপি প্রার্থী