Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দমদমে উদ্ধার বাঘের চামড়া, হরিণের কঙ্কাল! পলাতক তান্ত্রিক, গ্রেফতার ৩ সহকারী

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দমদমে তান্ত্রিকের (tantrik) বাড়িতে উদ্ধার একাধিক বন্যপ্রাণীর (wild life) দেহাংশ। হরিণের কঙ্কাল, বাঘের চামড়া উদ্ধারের পাশাপাশি সেখানে মিলেছে মানুষের মাথার খুলিও। ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দমদমে উদ্ধার বাঘের চামড়া, হরিণের কঙ্কাল! পলাতক তান্ত্রিক, গ্রেফতার ৩ সহকারী

শেষ আপডেট: 9 March 2023 06:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দমদমে তান্ত্রিকের (tantrik) বাড়িতে উদ্ধার একাধিক বন্যপ্রাণীর (wild life) দেহাংশ। হরিণের কঙ্কাল, বাঘের চামড়া উদ্ধারের পাশাপাশি সেখানে মিলেছে মানুষের মাথার খুলিও। ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে দমদমের (Dumdum) প্রাইভেট রোড এলাকায়।

wild life, tantrik, Dumdum

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধেয় দমদম প্রাইভেট রোডের আমবাগান এলাকায় ওই তান্ত্রিকের বাড়িতে হানা দেয় পুলিশ। পরে বন দফতর জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েই সেখানে হানা দিয়েছিলেন আধিকারিকেরা। ওই ঘরে ঢুকে রীতিমতো হতবাক হয়ে যান সবাই। দেখেন ভিতরে তন্ত্র-মন্ত্রের সবরকম ব্যবস্থা, আয়োজন করা আছে।

wild life, tantrik, Dumdum

এরপর তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ বন্য জীবজন্তুর ছাল, দাঁত, হাড়গোড়, কঙ্কাল। অভিযোগ, বেআইনিভাবে সেগুলো মজুত করা হয়েছিল। নাগেরবাজার থানার পুলিশ ও বন দফতরের যৌথ অভিযানে উদ্ধার হয় হরিণের কঙ্কাল, বাঘের নখ-দাঁত, ছাল, পাখির দেহাংশ, এমনকী মানুষের মাথার খুলিও।

wild life, tantrik, Dumdum

জ্যোতিষ ও তন্ত্র সাধনার নামে এভাবে বেআইনি দ্রব্য বাড়িতে রাখার অভিযোগে মোট তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রাখাল চৌধুরী, দুলাল অধিকারী ও অরিজিৎ গুপ্ত। তবে মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।

প্রতিবেশীরা জানাচ্ছেন, সৌরভের বাবা রাখাল চৌধুরীর নামে এই বাড়ি। দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে তাঁরা এখানে বসবাস করছেন। তবে বাড়ির সদস্যরা কেউই বাইরে তেমন মেলামেশা করতেন না। পরে জানা যায়, বাড়ির ভিতর তন্ত্রসাধনা চলত। এই ঘটনাই সৌরভের স্ত্রী মিঠু চৌধুরী পুলিশ ও তাঁর আইনজীবীকে জানিয়ে দেন। এরপরই ওই বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও বন দফতর।

সতীমায়ের দোলমেলায় ভক্তের ঢল! ২০০ বছরের পুরনো ইতিহাস আগলে কল্যাণী


```