Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার বীরভূমে

দ্য ওয়াল ব্যুরো: সাঁইথিয়া থানা শ্রীনিধিপুর পঞ্চায়েতের কোনারপুর গ্রামে পুকুর থেকে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হল শুক্রবার। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম মলয় ঘোষ, বয়স ৩৫ বছর। তিনি পেশায় টোটোচালক ছিলেন। মলয় ঘোষের পরিবার সূত্রে খবর,

বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার বীরভূমে

শেষ আপডেট: 21 November 2019 15:35

দ্য ওয়াল ব্যুরো: সাঁইথিয়া থানা শ্রীনিধিপুর পঞ্চায়েতের কোনারপুর গ্রামে পুকুর থেকে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হল শুক্রবার। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম মলয় ঘোষ, বয়স ৩৫ বছর। তিনি পেশায় টোটোচালক ছিলেন। মলয় ঘোষের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তিনি দু’জন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাননি তাঁর পরিবারের লোকজন। শুক্রবার সকালে একটি পুকুরে তাঁর মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। তারপরেই এলাকায় গুঞ্জন তৈরি হয় তাঁকে হত্যা করা হয়েছে কিনা তা নিয়ে। এর আগেও তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা পাঠিয়ে দেয়। মৃতের বাবা এ দিন জানিয়েছেন, তাঁরা আগে তৃণমূলে ছিলেন কিন্তু বর্তমানে তাঁরা বিজেপিকে সমর্থন করছেন। তাঁর অভিযোগ, সেই আক্রোশেই তার ছেলে মলয়কে খুন করা হয়েছে। কে বা কারা এই খুনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, সে কথা তিনি বলতে পারেননি। তবে এই ঘটনায় রাজনৈতিক মদত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ওই বিজেপি কর্মীর দেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডলও ওই কর্মী ও তাঁর পরিবারকে বিজেপির সমর্থক বলে দাবি করেন। তিনি এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেছেন। সাঁইথিয়া থানার পুলিশ জানিয়েছে, বিকাল পর্যন্ত থানায় এ ব্যাপারে লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।

```