Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

মহিষাদলে নৌকাডুবি, মাঝ নদীতে উল্টে যায় নৌকা, রাতের অন্ধকারে উদ্ধারকাজে স্থানীয়রাই

দ্য ওয়াল ব্যুরো, মহিষাদল: ঘড়িতে রাত নটা। মাঝ নদী থেকে 'বাঁচাও বাঁচাও' আর্তনাদ কানে আসে নদীর পাড়ে থাকা কয়েকজন মানুষের। টর্চের আলো ফেলতেই দেখা যায়, মাঝ নদীতে উল্টে গিয়েছে একটি নৌকা। জলে হাবডুবু খাচ্ছেন যাত্রীরা। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপু

মহিষাদলে নৌকাডুবি, মাঝ নদীতে উল্টে যায় নৌকা, রাতের অন্ধকারে উদ্ধারকাজে স্থানীয়রাই

শেষ আপডেট: 8 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, মহিষাদল: ঘড়িতে রাত নটা। মাঝ নদী থেকে 'বাঁচাও বাঁচাও' আর্তনাদ কানে আসে নদীর পাড়ে থাকা কয়েকজন মানুষের। টর্চের আলো ফেলতেই দেখা যায়, মাঝ নদীতে উল্টে গিয়েছে একটি নৌকা। জলে হাবডুবু খাচ্ছেন যাত্রীরা। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের  মহিষাদলের কাছে ত্রিবেণী সঙ্গমে ডুবে যায় একটি নৌকা। এখনও পর্যন্ত পাওয়া খবরে, নৌকায় ছিলেন তিন জন যাত্রী। যাঁদের প্রত্যেককেই উদ্ধার করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মহিষাদলে গেঁওখালির কাছে। স্থানীয় সূত্রে খবর, উদ্ধার হওয়া তিনজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। প্রথমে দুই জনকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে, নৌকা নিয়ে আবার  আরও এক যাত্রীর খোঁজ শুরু হয়, উদ্ধার করা হয় তাঁকে। জানা যাচ্ছে,  দক্ষিণ ২৪ পরগনার বাহিরকুঞ্জের তিনজন বাসিন্দা নৌকা করে মাঝ নদীতে পিকনিক করছিলেন। রাতের দিকে হলদিয়ার দিকে যাচ্ছিলেন তাঁরা। এমন সময় হঠাৎ তাদের নৌকাটি গেঁওখালির ত্রিবেণী সঙ্গমের কাছে একটি বয়ায় ধাক্কা মারে ও উল্টে যায়।স্থানীয় বাসিন্দা কমল মন্ডল জানান, 'আমরা হঠাৎ কয়েকজনের চিৎকার শুনতে পাই।এরপর একজনকে নদী থেকে পাড়ে উঠে আসতে দেখি এবং পরে আমরা নদী থেকে আরও দুজনকে উদ্ধার করি।' উদ্ধার হওয়া তিন যাত্রীর নাম  উত্তম চড়ুই(৬০), দিলীপ দলুই(৫৫), উত্তম দলুই(৬৫)। নৌকা চালাচ্ছিলেন তিন জনেরই একজন বলে খবর। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় গেঁওখালি ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া তিনজন আপাতত হাসপাতালে ভর্তি। সিটিজেনশিপ বিল নিয়ে ধুন্ধুমার ত্রিপুরায়, ভাঙচুর, আগুন, গুলি  

```