Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উড়ালপুলের দাবিতে বর্ধমানে অবরোধ, আটকে পড়ে হেঁটেই গন্তব্য রওনা কেন্দ্রীয় দলের সদস্যদের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উড়ালপুলের (flyover) দাবিতে ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রামে পথ অবরোধ (Blockade)। তারই জেরে আটকে পড়লেন আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল। সময় নষ্ট হচ্ছে, তাই পরে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন দ

উড়ালপুলের দাবিতে বর্ধমানে অবরোধ, আটকে পড়ে হেঁটেই গন্তব্য রওনা কেন্দ্রীয় দলের সদস্যদের

শেষ আপডেট: 19 January 2023 06:55

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উড়ালপুলের (flyover) দাবিতে ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রামে পথ অবরোধ (Blockade)। তারই জেরে আটকে পড়লেন আবাস যোজনার তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল। সময় নষ্ট হচ্ছে, তাই পরে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন দলের সদস্যরা (members of the central party)।

বৃহস্পতিবার সকালে উড়ালপুলের দাবিতে ২ নম্বর জাতীয় সড়কের গুসকরা-গলিগ্রাম মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। সকালে স্থানীয় বাসিন্দা ও স্কুলের ছাত্রছাত্রীরা অবরোধে সামিল হয়। স্থানীয়দের বক্তব্য, উড়ালপুলের দাবিতে গতবছরের অগষ্ট মাস থেকে আন্দোলন করছেন তাঁরা। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাঁদের দাবি মানতে নারাজ। আন্দোলনকারীরা জানান, এখানে গলিগ্রাম, উচ্চগ্রাম, বনসুজাপুর-সহ বেশ কয়েকটি স্কুল আছে। গলিগ্রাম গুসকরা মোড়টি এলাকার একটি জংশন। প্রায় প্রতিদিনই পথ দুর্ঘটনা ঘটছে। বিগত দিনে পথ দুর্ঘটনায় মারাও গেছেন অনেকে। তাও তাঁদের উড়ালপুলের দাবিতে কর্ণপাত করছে না কেউ।

এদিন অবরোধের জেরে আটকে পরে বহু যানবাহন। আবাস যোজনার তদন্তে আসা প্রতিনিধিরাও আটকে পড়েন অবরোধে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকার পর বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন প্রতিনিধিদলের সদস্যরা। প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।

অনুব্রত জেলেই থাকবেন, নির্দেশ আদালতের! কেস ডায়েরি জমা দিল সিবিআই, কী আছে তাতে


```