Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

‘যে কোনও শর্তে রাস্তা চাই’, মালদহে খাটিয়ায় তরুণীর মৃত্যুতে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ

মালদহে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তরুণীর। রবিবার মৃতার বাড়ি যাওয়ার পথে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শেষ পর্যন্ত রাস্তা তৈরি করতে নিজের সাংসদ তহবিল থেকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি কার্যত মুক্ত হন।

‘যে কোনও শর্তে রাস্তা চাই’, মালদহে খাটিয়ায় তরুণীর মৃত্যুতে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ

শেষ আপডেট: 19 November 2023 18:04

দ্য ওয়াল ব্যুরো: বেহাল রাস্তায় আসেনি অ্যাম্বুলেন্স। খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তরুণীর। মালদহের বামনগোলার মর্মান্তিক ঘটনাটিকে ঘিরে শনিবার দিনভর আলোচনা চলে সর্বত্র। তরুণীকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। যা দেখে নিন্দার ঝড় ওঠে। এরপর রবিবার মৃতার বাড়ি যাওয়ার পথে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শেষ পর্যন্ত রাস্তা তৈরি করতে নিজের সাংসদ তহবিল থেকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি কার্যত মুক্ত হন।

 রবিবার বিজেপি সাংসদ খগেন মুর্মু নিহত তরুণী মামনি রায়ের বাড়িতে যান। তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বছরের পর বছর কেন রাস্তা তৈরি হচ্ছে না, সেই নিয়েই প্রশ্ন তোলেন এলাকাবাসী। যে কোনও শর্তে ওই ৫ কিলোমিটার রাস্তা তৈরির জন্য সাংসদকে ঘিরে দাবিও জানান তাঁরা। জনরোষে তড়িঘড়ি রাস্তা তৈরির আশ্বাস দেন খগেন মুর্মু। গ্রামবাসীদের সামনেই সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন বিজেপি সাংসদ।

অভিযোগ, কাঁচা, এবড়োখেবড়ো রাস্তায় অ্যাম্বুল্যান্স ঢুকতে পারেনি। সেই কারণে বাধ্য হয়ে খাটিয়ায় শুইয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছিল কিন্তু  যাওয়ার পথেই মৃত্যু হয় মালদহের বামনগোলার বাসিন্দা মামনি রায়ের। দিনকয়েক ধরে জ্বর হয়েছিল তাঁর। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলে শনিবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অ্যাম্বুল্যান্স পাওয়া না যাওয়ায় খাটিয়ায় শুইয়েই বাড়ি থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দূরের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে রওনা দেন তাঁর স্বামী ও পরিজনেরা। আর যাওয়ার পথেই মৃত্যু হয় মামনির। মাতৃহারা হয় মামণির শিশু সন্তান।

শনিবার সকাল থেকে রাস্তা সারাইয়ের দাবিতে রাজ্য সড়কের কলোনি এলাকায় অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছন বিডিও রাজু কুণ্ডু ও আইসি শংকর সরকার। আগামী ৩ মাসের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা। এরপর রবিবার মৃতার বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন সাংসদ খগেন মুর্মু। তখনই তিনি রাস্তা সারাইয়ের জন্য তহবিল থেকে অর্থ মঞ্জুরের প্রতিশ্রুতি দেন।


```