Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গ্রাম পঞ্চায়েতে আসন বাড়ল বিজেপি, বাম ও কংগ্রেসের, তবুও তৃণমূল ধরাছোঁয়ার বাইরে

দ্য ওয়াল ব্যুরো: এবার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ৬৩,২৬৬টি। মঙ্গলবার রাত ৮টায় রাজ্য নির্বাচন কমিশন যে পরিসংখ্যান জানিয়েছে , তাতে এখনও পর্যন্ত ৫৪,৯৯১টি আসনে গণনার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে তৃণমূল জিতে

গ্রাম পঞ্চায়েতে আসন বাড়ল বিজেপি, বাম ও কংগ্রেসের, তবুও তৃণমূল ধরাছোঁয়ার বাইরে

শেষ আপডেট: 11 July 2023 15:38

দ্য ওয়াল ব্যুরো: এবার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ৬৩,২৬৬টি। মঙ্গলবার রাত ৮টায় রাজ্য নির্বাচন কমিশন যে পরিসংখ্যান জানিয়েছে , তাতে এখনও পর্যন্ত ৫৪,৯৯১টি আসনে গণনার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে তৃণমূল জিতেছে ৪০,৪৭৯টি আসনে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি (BJP)। তারা জিতেছে ৭,০৮৩টি আসনে। তৃতীয় স্থানে রয়েছে বামেরা (CPIM)। তারা ৩,০৫৯টি আসনে জিতেছে। আর কংগ্রেস জিতেছে ২,২২৯টি আসনে। অন্যান্যরা ২,১৪১টি আসনে জিতেছে।

মোটের উপর ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের তুলনায় বেশি আসনে জিতেছেন বিরোধীরা। এবার পঞ্চায়েত ভোটে গত নির্বাচনের তুলনায় দ্বিগুণ আসনে প্রার্থী দিতে পেরেছে বাম (CPIM), বিজেপি (BJP) ও কংগ্রেস। স্বাভাবিক ভাবেই আসন সংখ্যা বাড়ার সেটিও একটি কারণ।

গত পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল ৫৮,৬৯১টি। তার মধ্যে তৃণমূল জিতেছিল ৪৬,৯৭৩টি আসনে। বিজেপিতে জিতেছিল ৬,৫৭০ আসনে। আর সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ১,৫৯৩টি এবং ১,২০৫টি আসনে জিতেছিল।

সেই অনুপাতে দেখা যাচ্ছে, তৃণমূল বাকিদের তুলনায় ধরাছোঁয়ার বাইরে থাকলেও তাঁদের প্রাপ্ত আসন সংখ্যা কমেছে। গ্রাম পঞ্চায়েতে মোট আসন বাড়লেও গত পঞ্চায়েতের হারে তারা আসন জেতেনি। এর একটা কারণ হতে পারে যে এবার পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনের সংখ্যা ছিল গত ভোটের থেকে অনেক কম।

তবে ফলাফল প্রকাশের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, এটা প্রকৃত ফলাফল নয়। শুভেন্দুর কথায়,পঞ্চায়েতে ভোটই হয়নি প্রহসন হয়েছে।

আবার অভিষেক ট্যুইট করে বলেছেন, নবজোয়ার যাত্রা বিপুল সাড়া ফেলেছিল, তারই প্রভাব পড়েছে জনাদেশে। বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেওয়ার স্লোগান তুলেছিল। মানুষ সেটাই মমতার পক্ষে ভোটে বদলে দিয়েছে।

অভিষেকের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁরা অশান্তি করেছে তাঁদের চিহ্নিত করা উচিত: বাবুল


```