Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

স্ত্রীর সামনে বেধড়ক মার, ময়নায় বিজেপি নেতাকে নৃশংসভাবে খুন

দ্য ওয়াল ব্যুরো: ময়নার (Moyna) বাকচায় বিজেপি নেতা খুন। সূত্রের খবর, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে স্ত্রী ও পরিবারের সামনেই বেধড়ক মারধর করে নেতাকে। তারপর মোটরবাইকে করে তুলে নিয়ে যায়। রাস্তার মাঝে তাঁর মাথা থ্যাঁতলানো দেহ উদ্ধার হয়। মাথায় ভারী

স্ত্রীর সামনে বেধড়ক মার, ময়নায় বিজেপি নেতাকে নৃশংসভাবে খুন

শেষ আপডেট: 2 May 2023 04:52

দ্য ওয়াল ব্যুরো: ময়নার (Moyna) বাকচায় বিজেপি নেতা খুন। সূত্রের খবর, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে স্ত্রী ও পরিবারের সামনেই বেধড়ক মারধর করে নেতাকে। তারপর মোটরবাইকে করে তুলে নিয়ে যায়। রাস্তার মাঝে তাঁর মাথা থ্যাঁতলানো দেহ উদ্ধার হয়। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনাকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে ময়নায়। রাতে থানার সামনে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি বিধায়কের অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। প্রাক্তন বিধায়কের পাল্টা অবশ্য দাবি, পারিবারিক বিবাদের জেরে এই খুন।

জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, ময়না বিধানসভার বাকচা অঞ্চলের ২৩৪ নং বুথের সভাপতি ছিলেন বিজয়কৃষ্ণ ভুঁইঞা। অভিযোগ, সোমবার সন্ধেবেলা তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। কিছুক্ষণ পর বিজয়কৃষ্ণর দেহ উদ্ধার হয়। কেউ বা কারা তাঁকে নৃশংসভাবে খুন করছে বলে অভিযোগ তাঁর পরিবার ও দলের। 

বিজেপি নেতা-কর্মীর খুন ও নিখোঁজ হওয়ার ঘটনায় সোমবার রাতেই ময়না থানার সামনে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে ময়না-তমলুক রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

সাতসকালে তিহাড় জেলে মারামারি, ‘খুন’ কুখ্যাত গ্যাংস্টার, এই জেলেই বন্দি অনুব্রত-সুকন্যা


```