Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Biryani Shop Shootout: ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে গ্রেফতার এক, উঠে আসছে ব্যবসায়িক শত্রুতার জের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার গুলি চলেছিল ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে (Biryani Shop Shootout)। ঘটনার দু-তিন দিন পর এক অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। ধৃতের নাম অভিষেক ঝাঁ। তাকে ১২ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বি

Biryani Shop Shootout: ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডে গ্রেফতার এক, উঠে আসছে ব্যবসায়িক শত্রুতার জের

শেষ আপডেট: 19 May 2022 12:09

দ্য ওয়াল ব্যুরো: সোমবার গুলি চলেছিল ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে (Biryani Shop Shootout)। ঘটনার দু-তিন দিন পর এক অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। ধৃতের নাম অভিষেক ঝাঁ। তাকে ১২ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক।

ব্যারাকপুর পুলিশ সূত্রে খবর, ওই দিনের ঘটনায় অভিষেক সরাসরি যুক্ত নয়। মূলত মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতীর মধ্যে অভিষেকের ভাই অনীশ ঝাঁ ছিল। সে সরাসরি গুলি চালিয়ে ছিল ওইদিন বলে তথ্য উঠে আসছে। যদিও অনীশ ঘটনার পর থেকে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে অভিষেকের মোবাইলের সূত্র ধরেই অনীশের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা।

তবে দিনেদুপুরে এই গুলি চালানোর ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে সিপি মনোজ ভার্মার সাফ জানিয়েছেন, এলাকার নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশকর্মী আপাতত নেই। তবুও কম সংখ্যক পুলিশকর্মীকে নিয়ে এলাকাকে সুরক্ষিত করার চেষ্টা করে যাচ্ছেন তাঁরা।  

Bengal Crime: পণের দাবিতে সাত বছর ধরে অত্যাচার, গৃহবধূকে বেধড়ক মেরে গলায় ফাঁস দিয়ে খুন

যদিও স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, ব্যবসায়িক শত্রুতার জেরে সোমবার দুপুরে ব্যারাকপুরে ‘ডি বাপি’র বিরিয়ানির দোকানে গুলি চলেছিল। বিরিয়ানির দোকান ছাড়াও মালিক বাপি দাসের রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। অভিষেক বা তাঁর ভাই অনীশের সঙ্গে লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল বাপি দাসের।


```