Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বেআইনি কাস্ট সার্টিফিকেটের অভিযোগ খোদ মমতার মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর ধমক সচিবকে

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি ভাবে দেওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেট! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই অভিযোগ তোলেন খোদ তাঁরই মন্ত্রীসভার সদস্য বীরবাহা হাঁসদা। বন দফতরের প্রতিমন্ত্রী দাবি করেন, অনেকেই যোগ্য না হয়েও, উপযুক্ত নথি না দেখিয়েও

বেআইনি কাস্ট সার্টিফিকেটের অভিযোগ খোদ মমতার মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর ধমক সচিবকে

শেষ আপডেট: 23 August 2021 13:06

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি ভাবে দেওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেট! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই অভিযোগ তোলেন খোদ তাঁরই মন্ত্রীসভার সদস্য বীরবাহা হাঁসদা। বন দফতরের প্রতিমন্ত্রী দাবি করেন, অনেকেই যোগ্য না হয়েও, উপযুক্ত নথি না দেখিয়েও সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। বীরবাহার অভিযোগের সুর ধরেই এদিন বৈঠকে উপস্থিত বিজেপির বিধায়ক মনোজ টিগ্গাও বলেন, এমন অভিযোগ তাঁদের কাছেও আছে। উল্লেখ্য, সোমবার আদিবাসী উন্নয়ন অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই বৈঠকে বীরবাহা যখন প্রথম এ প্রসঙ্গে কথা তোলেন, তখনই বৈঠকে উপস্থিত ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান সচিব সঞ্জয় থারে জানান, এমন অভিযোগ পেলেই বাতিল করা হবে কাস্ট সার্টিফিকেট। একথা শুনেই মুখ্যমন্ত্রী ধমক দেন থারেকে। তাঁর কথায়, "বাতিল করে দেবেন মানে! এইভাবে বাতিল হয় নাকি, যে অভিযোগ পেলেন আর বাতিল করে দিলেন! অভিযোগ পেলে তার সত্যতা যাচাই করতে হবে। দরকার হলে এনকোয়ারি কমিশন তৈরি করতে হবে। তারা এনকোয়ারি করে বাতিল করতে বললে তারপর বাতিল হবে। অভিযোগ পেলেন আর বাতিল করে দিলেন তা হয় না।" সূত্রের খবর, কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যে অভিযোগের কথা বীরবাহা বলেছেন, তার সপক্ষে বেশ কিছু ডকুমেন্টও তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন এদিনের বৈঠকে। যদিও বৈঠকের পরে বীরবাহা হাঁসদাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে মনোজ টিগ্গা দ্য ওয়ালকে বলেন, "এটা আমাদের বলার ছিল, কিন্তু আমাদের আর বলতে হয়নি। তৃণমূলের লোক তথা মন্ত্রীই তো বলা শুরু করলেন, তাই নতুন করে আমাদের আর বিস্তারিত বলতে হয়নি।"

```