Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

উচ্চমাধ্যমিক দিয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনা, হাসপাতালে তিন পরীক্ষার্থী, গুরুতর জখম ১

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (hs exam)। আর প্রথমদিনেই পরীক্ষা দিয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনার (bike accident) শিকার হল তিন পরীক্ষার্থী (examinee)। এদের মধ্যে একজনের অবস্থ

উচ্চমাধ্যমিক দিয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনা, হাসপাতালে তিন পরীক্ষার্থী, গুরুতর জখম ১

শেষ আপডেট: 14 March 2023 12:06

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (hs exam)। আর প্রথমদিনেই পরীক্ষা দিয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনার (bike accident) শিকার হল তিন পরীক্ষার্থী (examinee)। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া (Haroa) থানার মাজমপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার সোনাপুকুর বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক দিয়ে বাইকে চেপে হাড়োয়া রাজারহাট রোড ধরে ফিরছিল ওই তিন পরীক্ষার্থী। তাদের বাড়ি চৌহাটা এলাকায়। মাজমপুর এলাকায় হঠাৎই বাইকের চাকা পিচের রাস্তায় স্কিট করে পড়ে যায়। আর বাইক ছিটকে রাস্তায় পড়ে ওই পরীক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাচ্চাগুলোর কোনও দোষ ছিল না। তারা খুব সাবধানেই বাইক চালাচ্ছিল। কিন্তু রাস্তায় জল এবং বালি থাকার কারণেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায়। এতেই আহত হয় ওই তিন পরীক্ষার্থী। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, দু'জন অল্প আহত হলেও আর একজনের আঘাত বেশ গুরুতর। তার মুখের নীচে কেটে গিয়েছে এবং প্রায় পাঁচটি সেলাই পড়েছে।

স্কুলছুটে সবচেয়ে এগিয়ে এই রাজ্য, পড়াশোনা না করাই যেন নিয়ম! প্রকট শিক্ষার দৈন্যদশা


```