Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের উত্তপ্ত ভূপতিনগর, বিস্ফোরণস্থলের কাছেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ফের তেতে উঠল ভূপতিনগর (Bhupatinaga Update)। বিস্ফোরণস্থলের অদূরেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায় (TMC-BJP Chaos)। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি

ফের উত্তপ্ত ভূপতিনগর, বিস্ফোরণস্থলের কাছেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ

শেষ আপডেট: 5 December 2022 09:47

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ফের তেতে উঠল ভূপতিনগর (Bhupatinaga Update)। বিস্ফোরণস্থলের অদূরেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায় (TMC-BJP Chaos)। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।

সোমবার বিস্ফোরণস্থলে যায় বম্ব স্কোয়াড। সকাল থেকেই শুরু হয় তল্লাশি। এই তল্লাশি অভিযান চলার সময়েই ফের উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ বিজেপির কর্মী সমর্থকরা সেখানে যেতেই ধুন্ধুমার বাধে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

বিজেপি নেতাদের দাবি, তথ্য গোপন করতেই তাদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশের সামনেই তাদের এক কর্মীকে মারধর করা হলেও বাধা দেয়নি পুলিশ। দু-পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বোমাবাজিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ লাঠিচার্জ করে বলে বাসিন্দাদের অভিযোগ।

আতসবাজি নাকি বোমা, কী তৈরি হচ্ছিল ভূপতিনগরে! মুখ খুললেন মৃত তৃণমূল নেতার স্ত্রী, ভাই

শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসার আগেই বোমা বিস্ফোরণ হয় ভূপতিনগরে। ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়া ভিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি নাম রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়। মৃত্যু হয় রাজকুমার মান্না-সহ তিনজনের। রবিবার রাজকুমার মান্নার স্ত্রী লতারানি মান্না ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, তার স্বামী বেআইনি আতসবাজি তৈরি করতেন। তিনি বহুবার বাধা দিয়েছেন, কিন্তু তাঁর কথা শুনতেন না। শেষমেষ এই পরিণতি। লতারানি বলেন, “আতসবাজি তৈরির সময় বাড়িতে থাকতাম না, তাই প্রাণে বেঁচে গেছি।” অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।


```