Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Bharat Sevashram Sangha: গঙ্গাসাগরের পথে কচুবেড়িয়া ফেরিঘাটে বসল স্বামী প্রণবানন্দর মূর্তি

দ্য ওয়াল ব্যুরো: গ্রামীণ বিকাশে স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে দেশ জুড়ে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Sevashram Sangha)। এ রাজ্যের সুন্দরবন এলাকার পুনর্গঠনে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভূমিকা অপরিসীম। সঙ্ঘের কাজকর্ম আরও ছড়িয়ে দিতে

Bharat Sevashram Sangha: গঙ্গাসাগরের পথে কচুবেড়িয়া ফেরিঘাটে বসল স্বামী প্রণবানন্দর মূর্তি

শেষ আপডেট: 3 April 2022 11:03

দ্য ওয়াল ব্যুরো: গ্রামীণ বিকাশে স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে দেশ জুড়ে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Sevashram Sangha)। এ রাজ্যের সুন্দরবন এলাকার পুনর্গঠনে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভূমিকা অপরিসীম। সঙ্ঘের কাজকর্ম আরও ছড়িয়ে দিতে এবার গঙ্গাসাগরের পথে কচুবেড়িয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসল ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আবক্ষ মূর্তি।

Bharat Sevashram Sangha

আরও পড়ুন: 'পূর্ব মেদিনীপুরে ট্র্যাফিকের নামে অরাজকতা! শৃঙ্খলা নেই, কেস দিতে ব্যস্ত পুলিশ'

শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ মূর্তির আবরণ উন্মোচন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ বহু বিশিষ্ট মানুষেরা। 

Bharat Sevashram Sangha

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, হাজার বছরের পরাধীন ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে মানুষের মধ্যে মহা জাগরণ এনেছিলেন স্বামী প্রণবানন্দ মহারাজ। আজকের সময়ে দাঁড়িয়েও মানুষকে স্বামী প্রণবানন্দের আদর্শে এগিয়ে চলতে হবে পরস্পরকে সেবার মানসিকতা নিয়ে। 

Bharat Sevashram Sangha

মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, গঙ্গা সাগরমেলা বা অন্য যে কোনও কাজে সেবার মানসিকতা নিয়ে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের প্রতিষ্ঠাতার এই মূর্তি উন্মোচনের মাধ্যমে তাঁর আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। 


```