Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বড় পদক্ষেপ, ভুবনেশ্বরে ইউনিট খুলছে ভারত বায়োটেক, তৈরি হবে ১০ রকমের ভ্যাকসিন

দ্য ওয়াল ব্যুরো: করোনার টিকা শুধু নয়। রেবিস, ম্যালেরিয়া প্রতিষেধক সহ দশ রকমের ভ্যাকসিন তৈরি হবে। ওড়িশায় নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে দেশের বৃহত্তর ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)। করোনার টিকা ক

বড় পদক্ষেপ, ভুবনেশ্বরে ইউনিট খুলছে ভারত বায়োটেক, তৈরি হবে ১০ রকমের ভ্যাকসিন

শেষ আপডেট: 6 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনার টিকা শুধু নয়। রেবিস, ম্যালেরিয়া প্রতিষেধক সহ দশ রকমের ভ্যাকসিন তৈরি হবে। ওড়িশায় নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে দেশের বৃহত্তর ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)। করোনার টিকা কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্বের ট্রয়াল করছে ভাকত বায়োটেক। ভ্যাকসিন রেগুলেটরি কমিটির অনুমোদন পেলে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই টিকা চলে আসবে বলে ঘোষণাও করেছে কৃষ্ণা এল্লার সংস্থা। ওড়িশায় নতুন ইউনিট খুললে ভ্যাকসিনের উৎপাদন আরও বাড়বে বলেই জানিয়েছে ভারত বায়োটেক। সেই সঙ্গে অন্যান্য টিকার গবেষণা ও উৎপাদনেও গতি আসবে। ওড়িশার মুখ্যসচিব অসিত ত্রিপাঠি জানিয়েছে, রাজ্যে নতুন ফার্মাসিউটিক্যাল ইউনিট খোলার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভুবনেশ্বরের অন্ধরুয়ার কাছে খোলা হবে এই নতুন ইউনিট। হায়দরাবাদের জিনোম ভ্যালিতে রয়েছে ভারত বায়োটেকের হেডকোয়ার্টার। ১৯৯৬ সালে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠা করেন ডক্টর কৃষ্ণা এল্লা। ভ্যাকসিন ছাড়াও বায়োথেরাপি সংক্রান্ত গবেষণা, হেলথ কেয়ার প্রোডাক্টও তৈরি হয় ভারত বায়োটেকে। চিকুনগুনিয়ার ভ্যাকসিন প্রথম তৈরি করেছিল ভারত বায়োটেক। জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরিতেও নাম আছে হায়দরাবাদের এই সংস্থার।  রোটাভাইরাসের ভ্যাকসিন রোটাভ্যাকের জন্যও বিখ্যাত কৃষ্ণা এল্লার সংস্থা। রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, ভুবনেশ্বরের বায়োপার্কে যে ইউনিট তৈরি হবে সেখানে রোটাভাইরাস ডায়ারিয়া, ম্যালেরিয়া, জাপানি এনসেফেলাইটিস, রেবিস, ইনফ্লুয়েঞ্জা, স্ট্যাফাইলোক্কাসের প্রতিষেধকও তৈরি হবে। ইউনিট তৈরির জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন আইডিসিও-র স্কিল ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার সিং। করোনার টিকার উৎপাদনও হবে এই ইউনিটে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সঙ্গে যৌথ উদ্যোগে করোনার টিকা কোভ্যাক্সিন বানিয়েছে ভারত বায়োটেক। কোভ্যাক্সিন হল ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন অর্থাৎ ভাইরাল স্ট্রেন নিষ্ক্রিয় করে বানানো হয়েছে। এই টিকার প্রথম দুই পর্বের ক্লিনিকাল ট্রায়ালে রিপোর্ট ভাল বলেই দাবি করেছে ভারত বায়োটেক। টিকার ডোজে স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলেও জানিয়েছেন সংস্থার ভাইরোলজিস্টরা। টিকার কার্যক্ষমতা বাড়োনর জন্য তার সঙ্গে অ্যাডজুভ্যান্ট অ্যালহাইড্রক্সিকুইম-২ যোগ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভাইরোভ্যাক্স এলএলসি-র সঙ্গে চুক্তির ভিত্তিতে এই অ্যাডজুভ্যান্ট বিদেশ থেকে আনিয়েছে ভারত বায়োটেক।

```