Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রাত পোহালেই ভোটের ফল, জিতবে কে! স্ট্যাম্প পেপারে সই করে চলছে বাজি

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: প্রতীক্ষা শেষ। ফল ঘোষণা হবে রাত পোহালেই। কোন দল কেন্দ্রের ক্ষমতায় আসবে, রাজ্যেই বা বহাল হবে কোন দলের আধিপত্য, তা নিয়ে দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। মানুষের সমস্ত আলোচনার কেন্দ্রেই যেন কালকের লোকসভা ভোটের ফল। বিভিন্ন

রাত পোহালেই ভোটের ফল, জিতবে কে! স্ট্যাম্প পেপারে সই করে চলছে বাজি

শেষ আপডেট: 22 May 2019 18:55

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: প্রতীক্ষা শেষ। ফল ঘোষণা হবে রাত পোহালেই। কোন দল কেন্দ্রের ক্ষমতায় আসবে, রাজ্যেই বা বহাল হবে কোন দলের আধিপত্য, তা নিয়ে দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। মানুষের সমস্ত আলোচনার কেন্দ্রেই যেন কালকের লোকসভা ভোটের ফল। বিভিন্ন সংবাদমাধ্যমের এক্সিট পোল এই আলোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছে আরও। আর এ সবের মধ্যেই চোরাগোপ্তা রমরমা চলছে জুয়ার বাজারেও। তবে সব কিছুকে যেন ছাপিয়ে গেল ডোমকল। স্ট্যাম্প পেপারে সই করে লাখ টাকার বাজি ধরলেন ডোমকলের দুই বাসিন্দা। মোমিনপুরের বাসিন্দা তৃণমুল কংগ্রেস সমর্থক টোটন বিশ্বাস এবং রমনা এতবারনগরের বাসিন্দা মিন্টু মন্ডল লাখ টাকার বাজি ধরেছেন নিজেদের পছন্দের দলের হয়ে। যদি পরে কেউ অস্বীকার করে, তাই রীতিমতো দশ টাকার স্ট্যাম্প পেপারে রেভিনিউ স্ট্যাম্পের উপর সই করে ধরা হয়েছে বাজি। টোটন বিশ্বাসের দাবি তৃণমুল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান জিতবেনই, অন্যদিকে মিন্টু মণ্ডলের দাবি, জিতবেন কংগ্রেস প্রার্থী আবু হেনা। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই চুক্তি পত্র। আদতে কি এ ভাবে বাজি ধরা যায়, তা নিয়েও যেন কারও কোনও মাথাব্যথা নেই। নিজের জায়গায় অনড় দু'জনেই। এলাকার মানুষ বলছেন, ‘‘এত দিন খেলা নিয়ে বাজি ধরতে দেখেছি, তাই বলে ভোট নিয়ে বাজি! তা-ও আবার এমন সাক্ষীসাবুদ রেখে রীতিমতো স্ট্যাম্প পেপারে সই করিয়ে!’’ লাখ টাকার বাজির ফয়সালা হতে আর মাত্র কয়েক ঘণ্টা। তত ক্ষণ এই চুক্তিপত্র নিয়েই সরগরম গোটা তল্লাট।

```