Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অবশেষে প্রসন্ন আকাশ, সকাল থেকেই ভাসছে দক্ষিণবঙ্গ! এবার বৃষ্টি চলবে কতদিন

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসে পূর্বাভাসই সত্যি হল। শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। সকাল থেকেই আকাশ মেঘলা। টানা না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে কলকাতাতেও। আলিপুর সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গে আরও খানিকটা বাড়বে বৃষ্টি,

অবশেষে প্রসন্ন আকাশ, সকাল থেকেই ভাসছে দক্ষিণবঙ্গ! এবার বৃষ্টি চলবে কতদিন

শেষ আপডেট: 29 July 2023 05:35

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসে পূর্বাভাসই সত্যি হল। শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। সকাল থেকেই আকাশ মেঘলা। টানা না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে কলকাতাতেও। আলিপুর সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গে আরও খানিকটা বাড়বে বৃষ্টি, যা চলবে সোমবার পর্যন্ত। তবে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে (Bengal monsoon)।

উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আগামীকাল এবং পরশু, অর্থাৎ রবি এবং সোমবার বাড়বে বৃষ্টির পরিমাণ। উপকূল সংলগ্ন কয়েকটি জেলায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কখনও কখনও দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে (Weather forecast)।

তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অর্থাৎ বৃষ্টিতে ভিজলেও ঘামে প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি নেই। আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। (Bengal monsoon)

তবে আজ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তবে কমে গেলেও এখনই পুরোপুরি থামছে না বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতেও আপাতত সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে।

কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯২ শতাংশ।

অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! মৃত ৬ পুণ্যার্থী, আহত বহু


```