
শেষ আপডেট: 7 September 2022 06:51
দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন এক প্রকার স্পষ্টই ছিল। হলও তাই। বেআইনি কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) বারবার রাজ্যের আইন মন্ত্রী (Law Minister) মলয় ঘটককে (Moloy Ghatak) তলব করেছে কেন্দ্রীয় বাহিনী (CBI)। তা প্রতিবারই এড়িয়ে গিয়েছেন মলয়। শেষমেশ বুধবার সকালে মলয় ঘটকের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআইয়ের গোয়েন্দারা।
আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়ি রয়েছে। প্রথমে এদিন সকালে আসানসোলে শহরে মলয় ঘটকের বাড়িতে পৌঁছে যায় সিবিআই টিম। সেই সঙ্গে গোটা এলাকা ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনী। তার পর আসানসোলের কাছে মলয় ঘটকের পৈতৃকের বাড়িতেও পৌঁছে যান সিবিআইয়ের অফিসাররা।
মন্ত্রী মলয় ঘটক অবশ্য বাড়িতে ছিলেন না। সোম থেকে শুক্রবার মলয় ঘটক কলকাতায় থাকেন। বুধবারও তিনি কলকাতায় রয়েছেন বলেই খবর। জানা গিয়েছে, তাঁর কলকাতার বাসভবনেও কেন্দ্রীয় এজেন্সির একটি টিম পৌঁছেছে।
ঘুষের বিনিময়ে স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন তৃণমূল নেতা! পঞ্চায়েতে বিক্ষোভ দলীয় কর্মীদের