
শেষ আপডেট: 5 June 2019 18:30
নিহত যুবক[/caption]
তারই মধ্যে বৃহস্পতিবার মথুরাপুরের লালপুরে সি পি আই (এম) -এর এক কর্মী খুন হয়েছেন। নিহত যুবতের নাম রাজু হালদার। বয়স ২৭ বছর। ঘটনাস্থলে গেছেন সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলি। তৃণমূল দুস্কৃতীরা রাজুকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ।
সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী বলেন, "তৃণমূল পঞ্চায়েত ভোটের সময় থেকে হুমকি দিচ্ছিল রাজুকে। কিন্তু ও শোনেনি। তাই খুন করল ওরা।" ঘটনাস্থলে পুলিশবাহিনী গেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।