Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কাটমানি ফেরত চেয়ে বিজেপি নেতার ভাইয়ের বাড়ি ঘেরাও করলেন বিজেপি সমর্থকেরা

দ্য ওয়াল ব্যুরো:  এ বার কাটমানি ফেরত চেয়ে খোদ বিজেপি নেতার ভাইয়ের বাড়ি ঘেরাও করলেন বিজেপি সমর্থকেরাই। শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের উত্তর বাজারে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি নেতা গোলাম জার্জিসের ভাই শেখ মিরাজের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দ

কাটমানি ফেরত চেয়ে বিজেপি নেতার ভাইয়ের বাড়ি ঘেরাও করলেন বিজেপি সমর্থকেরা

শেষ আপডেট: 4 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  এ বার কাটমানি ফেরত চেয়ে খোদ বিজেপি নেতার ভাইয়ের বাড়ি ঘেরাও করলেন বিজেপি সমর্থকেরাই। শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের উত্তর বাজারে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি নেতা গোলাম জার্জিসের ভাই শেখ মিরাজের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। যদিও শেখ মিরাজও বর্তমানে বিজেপি। তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি নেতা গোলাম জার্জিস পঞ্চায়েত নির্বাচনের আগেও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ। পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ায় দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। পরে তিনি বিজেপিতে যোগদান করেন। দাদার পথ অনুসরণ করেন ভাই শেখ মিরাজও। তিনিও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যান। কিন্তু এদিন বিজেপি কর্মী সমর্থকরাই একশো দিনের কাজ ও আবাস যোজনার বাড়ির টাকার কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, শেখ মিরাজের পাশাপাশি গোলাম জার্জিসও একশো দিনের কাজ ও বাড়ি তৈরিতে দুর্নীতি করেছেন। সুতরাং তাঁকেও কাটমানির টাকা ফেরত দিতে হবে। শেখ মিরাজকে না পাওয়া গেলেও তাঁরই এক অনুগামী শেখ বাদশা বলেন দলের জন্য টাকা নেওয়া হয়েছে। তখন শেখ বাদশাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও বর্তমানে তিনিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর যুক্ত নেই। এই বিষয়ে বিজেপি নেতা গোলাম জার্জিস কিছু বলতে অস্বীকার করেন।  

```