Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সপ্তমীর ফ্যাশনে বিজেপির খাদি বিপ্লব! কেনাকাটা সপ্তমে

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী কার, কংগ্রেসের নাকি বিজেপির! পুজোয় জোর টক্কর। সপ্তমীতে (saptami) বঙ্গ বিজেপির (Bengal BJP) ড্রেসকোড থাকবে খাদি (khadi)। পুরুষেরা খদ্দরের পাজামা-পাঞ্জাবি, মহিলারা শাড়ি বা সালোয়ার-কামিজ। পুজোর বাকি দিনগুলো ইচ্ছেমতো পো

সপ্তমীর ফ্যাশনে বিজেপির খাদি বিপ্লব! কেনাকাটা সপ্তমে

শেষ আপডেট: 18 September 2022 16:54

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী কার, কংগ্রেসের নাকি বিজেপির! পুজোয় জোর টক্কর। সপ্তমীতে (saptami) বঙ্গ বিজেপির (Bengal BJP) ড্রেসকোড থাকবে খাদি (khadi)। পুরুষেরা খদ্দরের পাজামা-পাঞ্জাবি, মহিলারা শাড়ি বা সালোয়ার-কামিজ। পুজোর বাকি দিনগুলো ইচ্ছেমতো পোশাক পরা যাবে। কিন্তু, সপ্তমীতে খাদিই পরবেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের।

বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই এই মর্মে রীতিমতো নির্দেশিকা জারি করা হয়েছে। তবে রাজ্যের যেসব জায়গায় খাদির দোকান নেই, তাঁরা স্থানীয় তাঁতের বা হ্যান্ডমেড পোশাক পরতে পারবেন।

কেন এই সিদ্ধান্ত?

সপ্তমী, অর্থাৎ ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার মহাত্মা গান্ধীর জন্ম ও প্রয়াণ দিবসকে একটু আলাদা করে পালন করার চেষ্টা করছে। স্বচ্ছ ভারতের লোগো তৈরি হয়েছে গান্ধীর চশমায়। এছাড়াও নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে গান্ধীর খাদি আন্দোলন, তাঁর আশ্রম ও চরকায় সুতো কাটা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরা ভারতে এলে তাঁদের সেসব দেখাতেও নিয়ে গিয়েছেন তিনি। যা নিয়ে বিতর্কও কম নেই।

এবছর দেশজুড়ে যখন গান্ধীর জন্মজয়ন্তী পালিত হবে, ঠিক সেদিনই বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর সপ্তমী। কিন্তু তারমধ্যেও যেন গান্ধী স্মরণ থাকে, সেই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছে।

বিজেপির এক রাজ্য নেতা জানালেন, বাংলায় যেহেতু উৎসব শুরু হয়ে যাবে, তাই আলাদা করে তাঁদের তরফে গান্ধী জয়ন্তীর বড় কোনও কর্মসূচী থাকছে না। তবে সবাইকে খাদি পড়তে বলা হয়েছে। এবং সপ্তমীতে সবাই নতুন খাদি পরে আনন্দে মাতবে। ইতিমধ্যেই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে।

কলকাতায় খাদির দোকান বেশ ক'য়েকটা রয়েছে। চাঁদনি চকে রয়েছে এমএসএমই-র অন্তর্গত খাদি গ্রামদ্যোগ ভবন। সেখানেই ভিড় বাড়বে বলে জানালেন বিজেপির অনেকে। শীর্ষ নেতাদের অনেকেই দিল্লি থেকে কেনা খাদি পড়বেন বলে জানা গেছে। রাজু বন্দোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, সৌমিত্র খাঁ-সহ একাধিক নেতা-নেত্রী জানালেন, খাদি এবং সপ্তমী খুবই ভালো মেলবন্ধন। তাঁরা সকলেই বিশুদ্ধ খাদির পোশাক পরবেন। গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে তাঁরা প্রস্তুত।

গান্ধী জয়ন্তীতে খাদি পরার উদ্যোগের পাশাপাশি সোদপুরের গান্ধী আশ্রম বা বাংলার খাদির উন্নয়নে কোনও ভূমিকা কী বাংলার বিজেপি নেবে? প্রশ্নের উত্তরে বাংলার বিজেপির একাধিক নেতার বক্তব্য, নিশ্চয়ই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে। তবে রাজ্য সরকারের জটিলতার জন্যই বিষয়টিতে পদক্ষেপ করা যাচ্ছে না।

খুন করে পালিয়েছিল, ২৫ বছর পর নৃশংস খুনিকে গ্রেফতার করল পুলিশ! কীভাবে


```