Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কাটোয়ার শিল্পীর কাঠের দুর্গা পাড়ি দিচ্ছে মালয়েশিয়া, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: এতদিন তৈরি করেছেন কাঠের নানা আসবাব। ঘর সাজানোর সৌখিন সামগ্রীও তৈরি করেছেন। এবারই প্রথম দুর্গাঠাকুর তৈরি করলেন কাটোয়ার একাইহাটের শিল্পী সুরঞ্জন সরকার (Bengal artists wooden Durga is being sold in Malaysia)। সুরঞ্জনব

কাটোয়ার শিল্পীর কাঠের দুর্গা পাড়ি দিচ্ছে মালয়েশিয়া, দেখুন ভিডিও

শেষ আপডেট: 23 August 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: এতদিন তৈরি করেছেন কাঠের নানা আসবাব। ঘর সাজানোর সৌখিন সামগ্রীও তৈরি করেছেন। এবারই প্রথম দুর্গাঠাকুর তৈরি করলেন কাটোয়ার একাইহাটের শিল্পী সুরঞ্জন সরকার (Bengal artists wooden Durga is being sold in Malaysia)।

সুরঞ্জনবাবুর তৈরি প্রতিমা যাচ্ছে মালয়শিয়া (Bengal artists wooden Durga is being sold in Malaysia)। মালয়েশিয়ায় কর্মরত তাঁর এক প্রতিবেশী মারফৎ এক অবাঙালি ব্যবসায়ীর কাছ থেকে দু লক্ষ টাকায় দুর্গা প্রতিমা তৈরির বরাত পান। এরপরেই সাত ফুট দুই ইঞ্চি উচ্চতার কাঠের দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। একচালার মধ্যে মা দুর্গা তার বহন সিংহ ও অসুর আছে।

শুধু দুর্গা প্রতিমা নয় একই সঙ্গে কাঠের গণেশমূর্তি ও রাধাকৃষ্ণের মূর্তি তৈরিও বরাত পেয়েছেন। গামার কাঠ দিয়ে তৈরি এই মূর্তি গুলির কাজ প্রায় শেষের দিকে। একইসঙ্গে মা দুর্গা, গণেশ ও রাধাকৃষ্ণের মূর্তি পাড়ি দেবে সুদূর মালয়শিয়া।

একসময় কলকাতার মল্লিকবাজারে নিজের কাঠের সামগ্রী তৈরির দোকান ছিল তাঁর। কলকাতার সেই দোকান বিক্রি করে ফিরে আসেন একাইহাটে। এখানে নিজের বাড়ির সংলগ্ন জমিতে কারখানা তৈরি করেন। ধীরে ধীরে এলাকায় তাঁর নাম ডাক বাড়ে। এখন বিদেশেও নাম ছড়িয়ে পড়ার অপেক্ষা।

আরও পড়ুন: পড়ুয়াদের বাড়ি ফেরানোর সময় রাস্তায় বসে গেল স্কুলবাস, দেখুন ভিডিও


```