Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সন্ধিপুজো কখন, কখনই বা হবে কুমারী পুজো, দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ

দ্য ওয়াল ব্যুরো: ক্যালেন্ডারের হিসেবে আর মাত্র ১ মাস ২ দিন পরেই মহালয়া। তারপরই বাঙালির ঘরের মেয়ে দেবী দুর্গার পুজো (Durga Puja 2023)। ইতিমধ্যে বাঙালি বাড়ির অন্দরে শুরু হয়ে গিয়েছে শ্রেষ্ঠোৎসবের কাউন্টডাউন। কলকাতা থেকে মফস্বল, সর্বত্রই

সন্ধিপুজো কখন, কখনই বা হবে কুমারী পুজো, দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ

শেষ আপডেট: 12 September 2023 14:36

দ্য ওয়াল ব্যুরো: ক্যালেন্ডারের হিসেবে আর মাত্র ১ মাস ২ দিন পরেই মহালয়া। তারপরই বাঙালির ঘরের মেয়ে দেবী দুর্গার পুজো (Durga Puja 2023)। ইতিমধ্যে বাঙালি বাড়ির অন্দরে শুরু হয়ে গিয়েছে শ্রেষ্ঠোৎসবের কাউন্টডাউন। কলকাতা থেকে মফস্বল, সর্বত্রই জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। কুমোরটুলি থেকে পুজো উদ্যোক্তা, ক্রমেই ব্যস্ততা বাড়ছে সকলের।

বারোয়ারি পুজোর পাশাপাশি ফি-বারই কলকাতা সহ রাজ্যের কিছু মঠ ও মন্দিরে দুর্গাপুজোর দিনগুলিতে তিলধারণের জায়গা থাকে না। তারই অন্যতম বেলুড় মঠ। দেবী আরাধনার পাশাপাশি বেলুড় মঠের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হল কুমারী পুজো ও সন্ধি পুজো। প্রতি বছরই বেলুড় মঠের কুমারী পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। স্বভাবতই, ঘরের মেয়ে উমার (Durga Puja 2023) পুজো-উপাচারকে ঘিরে ক্রমে ব্যস্ততা বাড়ছে বেলুড় মঠেও।

মঙ্গলবার মঠের তরফে প্রকাশ করা হয়েছে চলতি বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট (Durga Puja 2023)। এক ঝলকে রইল সেই তালিকা।

২১ অক্টোবর ২০২৩, শনিবার সপ্তমী। ২২ অক্টোবর ২০২৩, রবিবার মহাষ্টমী। দু’দিনই ভোর সাড়ে ৫টা থেকে পুজো শুরু। অষ্টমীর সকাল ৯টায় শুরু হবে কুমারী পুজো। সন্ধিপুজো হবে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত্রি ৮টা ২৪ মিনিট পর্যন্ত। ২৩ অক্টোবর ২০২৩, সোমবার নবমী। পুজো শুরুর সময় ভোর সাড়ে ৫টা থেকে।

হবে হোম যজ্ঞও। প্রতিদিনই ভক্তদের জন্য থাকবে পুষ্পাঞ্জলির ব্যবস্থা। এখানকার পুজোর অন্যতম রীতি হল, প্রতিদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পর দেবী দুর্গার আরতি করা হয়। পুজোর কদিন মঠের তরফে ভোগ প্রসাদও বিতরণ করা হয়। যা সংগ্রহ করতে প্রতিবারই দূরদুরান্ত থেকে বহু ভক্ত ভিড় জমান।

পুজোর ক'দিন দেবী দর্শনের পাশাপাশি ভক্তরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের মন্দির এবং স্বামীজির ঘরও ঘুরে দেখেন। পুজোর ক’দিন তাঁরা মঠে বিশেষ নামগান, ভক্তিমূলক পাঠেরও আয়োজন করা হয়। তবে বেলুড় মঠের পুজোর অন্যতম আকর্ষণ কুমারী পুজো এবং সন্ধি পুজো।

আরও পড়ুন: রামনাথ কোবিন্দের বেলুড় দর্শন, ঘণ্টাখানেক কাটালেন পরিবারের সঙ্গে, আরতি দেখলেন


```