Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঝাড়গ্রামের জঙ্গলে মাথা, হাত কাটা বাচ্চা ছেলের মৃতদেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলের পথের ধারে এক বাচ্চা ছেলের মাথা-হাত কাটা, পচাগলা মৃতদেহ উদ্ধার (beheaded)! রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় থেকে গিধনি যাওয়ার মাঝে খাটগেড়িয়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানী

ঝাড়গ্রামের জঙ্গলে মাথা, হাত কাটা বাচ্চা ছেলের মৃতদেহ উদ্ধার

শেষ আপডেট: 14 November 2021 15:25

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলের পথের ধারে এক বাচ্চা ছেলের মাথা-হাত কাটা, পচাগলা মৃতদেহ উদ্ধার (beheaded)! রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় থেকে গিধনি যাওয়ার মাঝে খাটগেড়িয়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃত বাচ্চাটির দেহ মাথা আলাদা করা রয়েছে দেখা যায়। এমন দৃশ্য দেখেই স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি জামবনি থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জামবনি থানার পুলিশ। কোভিডেই খুলছে স্কুল, টিফিন ভাগ করে খাওয়া যাবে না, আক্ষেপ ছাত্রীর ঘটনাস্থলে গিয়ে ছেলেটির পচা-গলা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সেই সঙ্গে শিশুর মৃতদেহের পাশে পড়ে থাকা পড়াশোনার বইও উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই শিশু পড়ুয়াকে অন্য কোথাও থেকে নিয়ে এসে খুন করে ওই জঙ্গলের মাঝে ফেলে দিয়ে গিয়েছে খুনিরা। ওই এলাকার বাসিন্দারা মৃত শিশুটিকে শনাক্ত করতে পারেনি। শিশুর পরিচয় জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি কয়েকদিন আগের বলে মনে করা হচ্ছে। মৃতদেহটি ফুলে ঢোল হয়ে গিয়েছে। তবে কারা, কী কারণে ওই শিশুকে জঙ্গলের ভিতরে এনে খুন করেছে তা নিয়ে এলাকাবাসীরা প্রবল আতঙ্কে রয়েছেন। তাই ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```