Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

ফুটফুটে ভাল্লুক ছানার জন্ম হল উত্তরবঙ্গে, মা ফুরবুর কোল আলো করে রয়েছে সে

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ফের নতুন অতিথির আগমন হল বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)। এবার একটি ফুটফুটে ভাল্লুকছানা (bear cub)। বেঙ্গল সাফারি পার্কে জন্ম (born) হল হিমালয়ান ব্ল্যাক বিয়ারের। মা ও শাবক দুজনেই ভালো আছে বলে জানা গেছে।

ফুটফুটে ভাল্লুক ছানার জন্ম হল উত্তরবঙ্গে, মা ফুরবুর কোল আলো করে রয়েছে সে

শেষ আপডেট: 22 April 2023 13:21

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ফের নতুন অতিথির আগমন হল বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)। এবার একটি ফুটফুটে ভাল্লুকছানা (bear cub)। বেঙ্গল সাফারি পার্কে জন্ম (born) হল হিমালয়ান ব্ল্যাক বিয়ারের। মা ও শাবক দুজনেই ভালো আছে বলে জানা গেছে। বেঙ্গল সাফারি পার্কের সহকারী অধিকর্তা রাহুল মুখার্জি বলেন, “২৭ মার্চ ফুরবু ওই শাবকের জন্ম দেয়। দুজনেই সুস্থ রয়েছে। তবে এখনই লিঙ্গ নির্ধারণ করা যায়নি। চিকিৎসকের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে তাদের।”

এর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছিল এই সাফারি পার্কে। এবার ভাল্লুক। ২৭ মার্চ রাতে হিমালয়ান ব্ল্যাক বিয়ার ফুরবু ওই শাবকের জন্ম দেয়। বাবা ধ্রুব। এখন বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সংখ্যা বেড়ে হল ছয়। সন্তানের জন্মের পরেই শাবক সহ ফুরবুকে নাইট শেল্টারে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সাফারি পার্কের কর্মীরা জানান, নিজের শাবককে একদমই কোল ছাড়া করছে না ফুরবু।

https://twitter.com/TheWallTweets/status/1649765016155955200

ফুরবুর সন্তান আসায় গোটা বেঙ্গল সাফারি পার্কে উচ্ছ্বাস। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও বলেন, “খুবই খুশির খবর। প্রজননে একের পর এক সাফল্য আসছে বেঙ্গল সাফারি পার্কে। এর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে। হরিণের সংখ্যাও বাড়ছে। এবার ভাল্লুকের জন্ম হল। মা ও শাবকের বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, সিকিমের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল ১৩ বছরের ফুরবুকে। তার আগে থেকেই ভাল্লুকদের সংসারে ছিল ১১ বছরের ধ্রুব, ড্যাডি, জাম্বো ও মোহিনী। গত বছর ধ্রুব ও ফুরবুর মধ্যে প্রজননের বিষয়টি নজরে আসে পার্ক কর্তৃপক্ষর। সেই থেকেই যত্নে রাখা হয়েছিল ফুরবুকে। ২৭ মার্চ ফুরবুর সন্তান হলেও সেই খবর প্রকাশ্যে আনা হয়নি। এখন বিপজ্জনক সময় পার হতেই সেই খবর প্রকাশ্যে আনা হল। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফুরবুকে এখন খাবারের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। অন্তত তিনমাস পর্যটকদের থেকে দূরে রাখা হবে মা ও শাবককে। তারপরেই পর্যটকরা দেখতে পাবেন তাদের।

কালিয়াগঞ্জে গেল রাজ্যে শিশু সুরক্ষা কমিশনে, বিমানবন্দরে নেমে ছুটলেন প্রিয়ঙ্ক


```