Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হুমকি ফোন আসছে, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সাগরদিঘির নব নির্বাচিত কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস (Bayron Biswas is in high court seeking safety)। বাইরনের অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকেই ফোনে হুমকি দেওয়া হ

হুমকি ফোন আসছে, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস

শেষ আপডেট: 10 May 2023 07:58

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সাগরদিঘির নব নির্বাচিত কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস (Bayron Biswas is in high court seeking safety)।

বাইরনের অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকেই ফোনে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি। জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকেও। কিন্তু ফল না হওয়ায় আদালতের দ্বারস্থ হলেন। আগামী সোমবার এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

বাইরন জানান, সাগরদিঘির উপনির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি লাগাতার হুমকি ফোন পাচ্ছেন। প্রথমে কলকাতা পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এমনকি অমিত শাহকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু ফোন আসা বন্ধ হয়নি।

সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের হার বাংলার রাজনীতিতে কার্যত গবেষণার বিষয় হয়ে উঠেছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাইরন বিশ্বাসের কাছে এই আসনের উপনির্বাচনে ২৩ হাজার ভোটে হেরেছে তৃণমূল। সংখ্যালঘু অধ্যুসিত সাগরদিঘিতে তৃণমূল এভাবে মুখ থুবড়ে পড়ায় ব্যাখ্যা ও বিশ্লেষণ চলছেই। সম্প্রতি মালদহের ইংরেজবাজারের সভা থেকে সাগরদিঘির ভোটে টাকা ব্যবহারেরও ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছিলেন, “টাকা দিয়ে লোক কেনা! সাগরদিঘির কেস আমি জানি। টাকাটা কে দিয়েছে, কী করে দিয়েছে, কোথা থেকে দিয়েছে!”

ফেব্রুয়ারি মাসেই উপনির্বাচন হয় মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। ফল প্রকাশের এক মাসের মধ্যেই উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার-সহ আরও ৩ জন আমলাকে বদলির নির্দেশ দিয়েছিল নবান্ন।

বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা, সুপ্রিম কোর্ট শুনবে ১২ মে


```