
শেষ আপডেট: 10 September 2023 14:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। এদিকে শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। দীর্ঘ আট মাস ধরে চিকিৎসা না করানোয় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ইচ্ছামতী পারের মায়া (Basirhat Maya Story)।
স্বামী সঞ্জয় মল্লিক বসিরহাট শ্মশানে শবদাহ করেন। পরিবার নিয়ে তাঁর মাথা গোঁজার স্থায়ী ঠিকানা নেই। উদ্বাস্তুর মতোই শ্মশানের পিছনে সরকারি জায়গাতে ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে মায়ার সঙ্গে সংসার পেতেছেন সঞ্জয়। চোখের সামনে স্ত্রীকে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখেও কিছু করতে পারছেন না।
সঞ্জয় জানিয়েছেন, তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। কিন্তু এই রোগের ক্ষেত্রে তাঁরা কোনও সুবিধেই পাচ্ছেন না। একাধিক হাসপাতালে গিয়েও সুরাহা মেলেনি । তাই অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন সঞ্জয়।
আরও পড়ুন: ক্লাস এইটের ছাত্রকে বাসন মাজার আদেশ ‘সিনিয়ার’ দাদাদের! ডালখোলার স্কুলে র্যাগিংয়ের অভিযোগ