
শেষ আপডেট: 13 July 2023 10:26
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গত ১৫ বছর ধরে গ্রামের মধ্যেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Basirhat ICDS Center) । নির্বিঘ্নেই চলছিল সব কাজ। হঠাৎই অঙ্গনওয়াড়িটিকে গ্রাম থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ এসেছে। প্রশাসনের এমন সিদ্ধান্তে একেবারেই খুশি নন সাধারণ মানুষ। তাই প্রতিবাদে বর্তমান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনেই বিক্ষোভ (Agitation) দেখালেন গ্রামের মহিলারা।
বসিরহাটের স্বরূপনগর ব্লকের শাঁড়াপুল-নির্মাণ গ্রাম পঞ্চায়েতের রাঘবকাটি গ্রাম সীমান্ত লাগোয়া এলাকায় অবস্থিত। সেখানে ৩৩৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গ্রামের একমাত্র আইসিডিএস সেন্টার। গ্রামের শিশু ও প্রসূতিরা সেখান থেকেই খাবার সংগ্রহ করেন।
বিক্ষোভকারী মহিলারা জানিয়েছেন, অঙ্গনওয়াড়িটিকে এক কিলোমিটার দূরে নলবড়া গ্রামে সরিয়ে নিয়ে গেলে বিপাকে পড়তে হবে তাঁদের। ছোটদের এতটা পথ হেঁটে স্কুলে যাওয়া সম্ভব নয়। তাই তাঁদের পড়াশোনার ক্ষতি হবে। প্রসূতিদের জন্যও এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। তাঁদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রাঘবকাটিতে থাকুক।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রেটির দায়িত্বে থাকা দিদিমণি সেলিমা খাতুন বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে এখানে সেন্টারে কাজ করছি। এখন হঠাৎ স্বরূপনগরের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের দফতর থেকে নির্দেশ এসেছে যে, অঙ্গনওয়াড়িটিকে নলবড়ায় নিয়ে যেতে হবে। এখানে অঙ্গনওয়াড়ি চালাতে কোনও অসুবিধা হচ্ছিল না। তবে কেন কেন্দ্রটিকে স্থানান্তরিত করা হচ্ছে, সেটা বুঝতে পারছি না।"
ব্যালট খাওয়া বুথে নির্বাচন বাতিল, ফের ভোট কবে কমিশনও জানে না