Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

পড়াশোনার সময় মোবাইল ফোন নিতে নিষেধ ঠাকুমার, আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

দ্য ওয়াল ব্যুরো: পড়াশোনার সময় মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে নিষেধ করেছিলেন ঠাকুমা। তা নিয়ে ঠাকুমার সঙ্গে কথা কাটাকাটি এবং শেষে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনা। রূপসা গুহ কল্যাণগড় বালিকা বিদ্যালয় ছাত

পড়াশোনার সময় মোবাইল ফোন নিতে নিষেধ ঠাকুমার, আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

শেষ আপডেট: 13 December 2019 12:37

দ্য ওয়াল ব্যুরো: পড়াশোনার সময় মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে নিষেধ করেছিলেন ঠাকুমা। তা নিয়ে ঠাকুমার সঙ্গে কথা কাটাকাটি এবং শেষে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনা। রূপসা গুহ কল্যাণগড় বালিকা বিদ্যালয় ছাত্রী, এবার সে মাধ্যমিক পরীক্ষা দেবে। অশোকনগরের ১৯ নম্বর ওয়ার্ডের কাঁকপুল এলাকায় একটি কাঁচা বাড়িতে তারা থাকে। রূপসার বাবা দীপক গুহ পেশায় টোটোচালক। রূপসারা তিন ভাইবোন। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপসার ঠাকুমা অনিমা গুহ দেখেন, তাঁর নাতনি পড়া ছেড়ে মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। সামনেই পরীক্ষা, তার আগে পড়াশোনার সময় মোবাইল ফোন নিয়ে রূপসা ঘাঁটাঘাটি করছে দেখে আপত্তি করেন অনিমা। রূপসা সে কথা না শোনায় ঠাকুমা ও নাতনির মধ্যে তর্কাতর্কি বেধে যায়। তখন রূপসাকে বকাঝকা করেন অনিমা। তখনকার মতো সবকিছু মিটে যায়। তবে এর রেশ মনে ধরে রেখেছিল রূপসা। রাতে সে বাথরুমে গিয়ে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। বাথরুমটি টালির চালের, সেখানের বাঁশে সে ফাঁস বেঁধেছিল। মেয়েকে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় দেখে তাকে নামিয়ে নিয়ে রাতেই অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান তার বাবা দীপক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রূপসাকে মৃত বলে ঘোষণা করেন। অনিমা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি জানান, অভাবের সংসারে ধারদেনা করেই নাতনিকে লেখাপড়া করানো হচ্ছিল। তিনি নিজেও টাকা ধার করেছেন নাতনির পড়াশোনার জন্য। ঘটনার সময় রূপসার মা বাড়িতে ছিলেন না, খবর পেয়ে বেশ কিছুক্ষণ পরে তিনি আসেন। ইদানীং কালে স্মার্টফোন একরকম নেশার জায়গায় চলে গেছে। খেলাধুলো ভুলে শিশু থেকে তরুণতরুণী সকলেই এখন মোবাইল ফোনের নেশায় ব্যস্ত। লেখাপড়ার সময়েও অনেকে মগ্ন হয়ে থাকছে মোবাইল ফোনে। তাতে তাদের যে লেখাপড়ার ক্ষতি হচ্ছে তা নয়, শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে। চোখ ও ঘাড়ের সমস্যা হচ্ছে অনেকের। মোবাইল ফোনে নানারকম খেলা থেকে তরুণতরুণীদের মৃত্যু পর্যন্ত হয়েছে। তারপরেও মোবাইল ফোনের নেশা থেকে তাদের অনেক সময়ই বিরত করা যাচ্ছে না। বয়স্করাও অনেকে মোবাইল ফোনের নেশায় বুঁদ হয়ে থাকছেন। তাঁদের থেকেই সেই নেশা সঞ্চারিত হচ্ছে বাড়ির ছোটদের মধ্যে। মোবাইল ফোনের নেশা এমন জায়গায় পৌঁছেছে যে তা না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করল বছর ষোলোর স্কুলছাত্রী রূপসা।

```