Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Bardhaman: গাড়িতে সরকারি স্টিকার লাগিয়ে অভিনব কায়দায় ছাগল চুরি! ধরা পড়তেই জুটল গণধোলাই

দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে গভর্নমেন্ট অফ ইণ্ডিয়ার স্টিকার (Government of India) ব্যবহার করে অভিনব কায়দায় ছাগল চুরি! ধরা পড়তেই সেই ছাগল (Goat) চোরদের কপালে জুটল গণধোলাই। অভিনব এই ছাগল চুরির ঘটনাটি ঘটেছে বর্ধমান (Bardhaman) শহর লাগোয়া সড

Bardhaman: গাড়িতে সরকারি স্টিকার লাগিয়ে অভিনব কায়দায় ছাগল চুরি! ধরা পড়তেই জুটল গণধোলাই

শেষ আপডেট: 7 April 2022 12:28

দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে গভর্নমেন্ট অফ ইণ্ডিয়ার স্টিকার (Government of India) ব্যবহার করে অভিনব কায়দায় ছাগল চুরি! ধরা পড়তেই সেই ছাগল (Goat) চোরদের কপালে জুটল গণধোলাই। অভিনব এই ছাগল চুরির ঘটনাটি ঘটেছে বর্ধমান (Bardhaman) শহর লাগোয়া সড়াইটিকর পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকায়।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই এই ছাগল চুরির কারবার চলছিল এলাকায়। মানুষের চোখে ধুলো দিতেই গাড়িতে ব্যবহার করা হচ্ছিল সরকারি স্টিকার। তবে কথায় আছে, চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন। বৃহস্পতিবারই ধরা পড়ে তারা। একটি ছাগল সহ দুই চোরকেই পাকড়াও করে এলাকাবাসী। তারপরই চলে গণধোলাই। শেষে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে সড়াইটিকর পঞ্চায়েতের শান্তিপুর ও পাশ্ববর্তী এলাকা থেকে এক এক করে ছাগল গায়েব হয়ে যাচ্ছিল। এলাকায় তন্নতন্ন করে খুঁজলেও ছাগল মিলছিল না। স্থানীয় বাসিন্দা শাকিব হোসেন খান ও রেহেনা বিবিরা বলেন, প্রত্যেকদিন এলাকাতে কালো কাঁচ ও সরকারি স্টিকার লাগানো গাড়ি ঘোরাফেরা করছিলো। এতেই কিছুটা সন্দেহ হয় সবার।

আরও পড়ুনঃ খাবার নিয়ে দুই হনুমানের জোর ঝগড়া! মাঝে পড়ে রক্তাক্ত বৃদ্ধ, শেষে মৃত্যু

বৃহস্পতিবার ফের ওই এলাকায় সরকারি স্টিকার লাগানো গাড়িটি দেখা যায়। সেসময় গাড়িতে একটি ছাগল তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল চোরেরা। স্থানীয়রা গাড়িটিকে আটকাতে ভিতর থেকে উদ্ধার হয় একটি ছাগল। ঘটনা সামনে আসতেই স্থানীয়রা উত্তেজিত হয়ে গাড়িটিতে ভাঙচুর চালায় এবং গাড়ির চালক ও তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে মারধর করে।

চুরিতে ব্যবহার হওয়া সেই গাড়িটিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। দুই ছাগল চোরকেও গ্রেফতার করা হয়েছে। এরা কোথা থেকে এসেছিল, সরকারি স্টিকারের ব্যবহার কেন, কীভাবে চুরি করত তার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।


```