'ঠাকুমা' ডেকে সোনার দুল ছিনতাই! কাটা গেল বৃদ্ধার কান
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাইরে থেকে 'ঠাকুমা' বলে ডেকেছিল, দরজা খুলতেই ঘটল বিপদ। বৃদ্ধার কানের সোনার দুল ছিনতাই (Snatching) করে চম্পট দিল চোর! এমন ঘটনায় শোরগোল পড়ে গেছে বাঁকুড়ার (Bankura) কোতুলপুর থানার কারকবেড়িয়া গ্রামে।
৯০ বছরের
শেষ আপডেট: 6 September 2023 11:10
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাইরে থেকে 'ঠাকুমা' বলে ডেকেছিল, দরজা খুলতেই ঘটল বিপদ। বৃদ্ধার কানের সোনার দুল ছিনতাই (Snatching) করে চম্পট দিল চোর! এমন ঘটনায় শোরগোল পড়ে গেছে বাঁকুড়ার (Bankura) কোতুলপুর থানার কারকবেড়িয়া গ্রামে।
৯০ বছরের বিধবা বৃদ্ধা হরিমতি চক্রবর্তী ওই গ্রামের বাসিন্দা (Bankura) । বাড়িতে তিনি একাই থাকেন। রাতে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলেন। আচমকাই দরজার কড়া নাড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেছিল হরিমতির। বাইরে কেউ 'ঠাকুমা' বলে ডাকছিল তাঁকে। তিনি বিছানা ছেড়ে উঠে দরজা খুলতেই আক্রান্ত হন। এক চোর তাঁর মুখ চেপে ধরে কান থেকে সোনার দুল ছিনতাই করে পালায়। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই বৃদ্ধা। চোর পালাতেই তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। হরিমতির গলার আওয়াজ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দেখেন বৃদ্ধার কান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে তাঁরা ওই বৃদ্ধাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান।
প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বৃদ্ধার কোনও আত্মীয়-স্বজন গ্রামে থাকেন না। একটি মাটির কুঁড়েঘরে তিনি একাই থাকেন। স্থানীয়রা তাঁকে দেখাশোনা করেন। রাতের ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছেন হরিমতি। বাকি গ্রামবাসীরও ভয়ে পেয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কোতুলপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বৃদ্ধা জানান, তাঁর শরীর খারাপ, ‘তাই রাত সাড়ে আটটা নাগাদ খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর শুনতে পাই বাইরে কেউ ঠাকুমা, ঠাকুমা বলে ডাকছে। দরজা খুলতেই কেউ একজন মুখ চেপে ধরে। কানের সোনার দুল ছিনতাই করে চলে যায়।'
আরও পড়ুন: দারুণ খবর! হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো চালু হচ্ছে এ বছরই, দিনক্ষণ জেনে নিন