
শেষ আপডেট: 31 May 2023 09:51
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ফুটন্ত তরল লোহা পড়েছিল গায়ে। শরীরের প্রায় ৮০ শতাংশ ঝলসে গিয়েছে। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে তাঁদের বাঁচানোর শেষ চেষ্টা লড়াই চালাচ্ছেন ডাক্তাররা। বাঁকুড়ার মেটাল ফ্যাক্টরির ভাটি বিস্ফোরণের ভয়াবহ দুর্ঘটনায় (Bankura Metal Factory Accident) আহতদের মধ্যে দু’জনের মৃত্যু হল। বুধবার ভোরে রমেশ কুমার ও মহম্মদ আজিম নামে দুই শ্রমিকের মৃত্যু হয় (Two Labor Died) ।

বুধবার হাসপাতাল চত্বরে ভিড় করেছিলেন দুর্ঘটনায় আহতদের আত্মীয়রা। শুধু আপনজনদের সুস্থতার প্রত্যাশাই নয়, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও তাঁদের চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের জন্য কারখানা কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
মঙ্গলবার দুপুরে বড়জোড়ার ইস্পাত কারখানায় কাজ চলার সময় ভাটিতে বিস্ফোরণ হয়। তরল লোহার ল্যাডেল ছিঁড়ে পড়ে যাওয়ায় প্রায় ১৭জন শ্রমিক আহত হন। তড়িঘড়ি আহতদের বড়জোড়ার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মেয়েকে ২৫ বার কুপিয়ে মারল বাবা! পারিবারিক বিবাদের জেরে নৃশংস ঘটনা