
শেষ আপডেট: 21 April 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো: গরমে পুড়ছে বাংলা। রোদের তেজে ঝলসে যাওয়ার মত অবস্থা। চাতক পাখির মত বৃষ্টির আশায় দিন গুনছে রাজ্যবাসী। বৈশাখের শুরুতেই এত দাবদাহ আগে দেখেনি বাংলা। এরই মধ্যে গরমের মানদণ্ডে একেবারে বিশ্ব রেকর্ড করল বাংলা। পৃথিবীর (world) উষ্ণতম প্রথম ১৫টি শহরের তালিকায় জায়গা করে নিল বাঁকুড়া (Bankura)।
মৌসম ভবন আগেই জানিয়েছিল যে এবার গরমে নাজেহাল হতে চলেছে বঙ্গবাসী। কারণ এবছর এপ্রিল-জুন মাসের গরম পুরনো রেকর্ড ভেঙে দিতে পারে। সেটাই সত্যি হল। প্রকৃতির রোষানলেই উষ্ণতম শহরের প্রথম পনেরোর মধ্যে চলে এল বাংলা। এল ডোরাডো ওয়েদার ওয়েবসাইটে পৃথিবীর উষ্ণতম (hottest) শহরগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২৪ ঘণ্টার আবহাওয়ার নিরিখে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে। আর তাতেই তেরো নম্বরে জায়গা কর নিয়েছে বাঁকুড়া। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
এই তালিকায় রয়েছে ভারতের আরও তিনটি শহর। দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। এছাড়াও রয়েছে ঝাঁসি ও জামশেদপুর।
তালিকার প্রথম রয়েছে নাইজেরিয়ার মাইনে সোরোয়া (maine soroa)। দ্বিতীয় স্থানে ভারতের প্রয়াগরাজ আর তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার গোর (Goure)
এই তাপমাত্রা বৃদ্ধিকে খুব একটা ভাল চোখে দেখছে না বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা৷ দেশের ৯০ শতাংশ অঞ্চল চরম উষ্ণ অঞ্চলে পরিণত হচ্ছে। ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে।
গরমে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বাংলায়, কীভাবে ছড়াচ্ছে সংক্রমণ, সুস্থ থাকতে কী করবেন