Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সেনকোর শোরুম লুঠের পর এবার এটিএমে ডাকাতির ছক! আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ায়

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শো-রুমের ডাকাতির ঘটনার এখনও কিনারা হয়নি। এবার ব্যাঙ্কের এটিএম লুঠ (Bank ATM Loot) করার চেষ্টা চালাল ডাকাতরা। শনিবার রাতে পৌনে দশটা নাগাদ একদল ডাকাত হুড়া থানা এলাকার

সেনকোর শোরুম লুঠের পর এবার এটিএমে ডাকাতির ছক! আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ায়

শেষ আপডেট: 3 September 2023 08:09

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শো-রুমের ডাকাতির ঘটনার এখনও কিনারা হয়নি। এবার ব্যাঙ্কের এটিএম লুঠ (Bank ATM Loot) করার চেষ্টা চালাল ডাকাতরা।

শনিবার রাতে পৌনে দশটা নাগাদ একদল ডাকাত হুড়া থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠ করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ (Purulia Police) সেখানে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশের তৎপরতায় এটিএম লুঠের ঘটনা আটকানো গেল।

এই ঘটনার পর পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 'হুড়ার একটি ব্যাঙ্কে (Bank ATM Loot) হানা দিয়েছিল কয়েকজন ডাকাত। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা পালিয়ে যায়।'

কয়েকদিন আগে পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারির শোরুমে আট কোটি টাকার গয়না লুঠ করে ৭ জনের একটি ডাকাতদল। সেই ঘটনার চারদিনের থানায় ফের ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টায় গোটা জেলা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।

কেন জেলায় বারবার ডাকাতির ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। জেলার প্রত্যকটি থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। যদিও সোনার দোকানে ঘটনায় কে বা কারা জড়িতে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ওই একই দিনে, একই সময়ে রানাঘাটের সেনকোর শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশের তৎপরতায় সেখানে চার ডাকাত ধরা পড়ে। তাদের জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য উঠে এসেছে।

প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ ছিল রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় একই দুষ্কৃতী দলের হাত থাকতে পারে। যদিও পরে তদন্ত উঠে আসে, যে রানাঘাটের ডাকাতদের সঙ্গে পুরুলিয়ার ডাকাতদলের কোনও যোগসূত্র নেই।

আরও পড়ুন: অভিষেকের সভার পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে মিতালি, বললেন মন ভেঙে গেছে


```