Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Bangabandhu: বঙ্গবন্ধুর শ্রীরামপুর যোগ! ইতিহাসের সরণিতে অজানা মোড়ের সন্ধান

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস বোধহয় এমনই! কখন যে নতুন পথে বাঁক নিয়ে নেবে কেউ জানে না। এই যেমন জানা গেল, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু (Bangabandhu) শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) সঙ্গে যোগ রয়েছে হুগলির শ্রীরামপুরের (Sreerampur)।

Bangabandhu: বঙ্গবন্ধুর শ্রীরামপুর যোগ! ইতিহাসের সরণিতে অজানা মোড়ের  সন্ধান

শেষ আপডেট: 20 April 2022 04:06

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস বোধহয় এমনই! কখন যে নতুন পথে বাঁক নিয়ে নেবে কেউ জানে না। এই যেমন জানা গেল, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু (Bangabandhu) শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) সঙ্গে যোগ রয়েছে হুগলির শ্রীরামপুরের (Sreerampur)।

বঙ্গবন্ধুর (Bangabandhu) অসমাপ্ত আত্মজীবনীতে নাম রয়েছে শ্রীরামপুরের। হুগলির এই জনপদের কথা উল্লেখ করে তাতে লেখা রয়েছে উত্তাল সময়ে শ্রীরামপুরে এসেছিলেন বঙ্গবন্ধু।

আরও পড়ুন: কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামবে! বুধবার থেকেই কালবৈশাখীতে ভিজবে দক্ষিণবঙ্গ

তখন ১৯৪৬ সাল। ভারত-বাংলাদেশ (Bharat- Bangladesh) ভাগাভাগি হয়নি। এপারে সাম্প্রদায়িক হিংসা চলছে। সেই সময়ে নিখোঁজ হয়েছিলেন বঙ্গবন্ধুর ভাই। ভাইয়ের খোঁজে শ্রীরামপুরে এসে ছিলেন মুজিবুর রহমান। শ্রীরামপুর গোস্বামী পাড়ায় বঙ্গবন্ধুর আত্মীয়রা থাকতেন। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখে গিয়েছেন, সেই সময়ে শ্রীরামপুরে দাঙ্গার আগুনের আঁচ পড়েনি।

জিরাট কলেজের অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় ইতিহাসের খোঁজে নেমে জানতে পারেন, বঙ্গবন্ধু এসেছিলেন হুগলির এই জনপদে। শুধু তা নয়, আত্মগোপনকালেও বঙ্গবন্ধু ছিলেন একদা ড্যানিশ উপনিবেশে।

বিষয়টি জেনেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তথা মুজিব-কন্যা শেখ হাসিনাও (Sheikh Hasina)। তাঁর ঘনিষ্ঠ একটি সাংস্কৃতিক গোষ্ঠী হল ‘হাসুমণির পাঠশালা’। তাদের প্রতিনিধিরা আসতে পারেন ইতিহাস হাতড়াতে। তাঁদের বক্তব্য, বঙ্গবন্ধুর জীবনের নানা পর্বের সঙ্গে কলকাতা ও হাওড়ার যোগাযোগ বহুল প্রচলিত। সেই তুলনায় শ্রীরামপুরের যোগ প্রায় অজ্ঞাতই ছিল।

এ যেন ইতিহাসের মাইলফলক পাওয়া গেল। শ্রীরামপুর গোস্বামী পাড়া এলাকার বাসিন্দা বিশিষ্ট আইনজীবী অসীমেশ গোস্বামী বলেন,"বঙ্গবন্ধুর শ্রীরামপুর যোগের খবর পুলকিত হওয়ার মতো। এই শহরে স্যার উইলিয়াম কেরি, অক্ষয় কুমার দত্তের মতো অসংখ্য মহান মানুষের পা পড়েছিল। সেই তালিকায় যুক্ত হল বঙ্গবন্ধুর নাম।" তিনি এও বলেন, যে বাড়িটিতে বঙ্গবন্ধু এসেছিলেন তা চিহ্নিত করা গেলে আরও ভাল হতো। কিন্তু এখনও সেটা করা যায়নি।


```