Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৪ বছরের অমিত সাহার পেটে ঢুকে গেল বাঁশ, জটিল অস্ত্রোপচার জলপাইগুড়ি মেডিক্যালে

একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে। অবস্থা বেগতিক বুঝে ঝাঁপিয়ে পড়েন জলপাইগুড়ি মেডিক্যালের চিকিৎসক দল।

১৪ বছরের অমিত সাহার পেটে ঢুকে গেল বাঁশ, জটিল অস্ত্রোপচার জলপাইগুড়ি মেডিক্যালে

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 25 July 2025 09:50

দ্য ওয়াল ব্যুরো: নিছকই খেলায় মেতে ছিল ১৪ বছরের কিশোর। তার মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা। মাঠে পড়ে থাকা বাঁশ পেটে ঢুকে গিয়ে ফুঁড়ে দেয় লিভার, কিডনি। ক্ষতিগ্রস্ত হয় ইনফেরিওর ভেনাক্যাভা, যা কিনা শরীরের অন্যতম প্রধান শিরা। মৃত্যুর মুখ থেকে ওই কিশোরকে বাঁচাতে নজির গড়লেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। ময়নাগুড়ির পেটকাটি এলাকার বাসিন্দা অমিত সাহা বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। খেলার উইকেট হিসেবে ব্যবহৃত একটি ধারাল বাঁশ হঠাৎ পেটে ঢুকে যায় অমিতের। সঙ্গে সঙ্গেই রক্তপাত শুরু হয়। পরিবারের সদস্যরা কোনওরকমে তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসেন সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ।

হাসপাতালে ভর্তি হওয়ার সময় অমিতের রক্তচাপ ছিল অস্বাভাবিক কম, হিমোগ্লোবিন মাত্র ৬.৬-এ নেমে আসে। একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে। রোগীকে অন্যত্র রেফার করার সময় ছিল না। অবস্থা বেগতিক বুঝে ঝাঁপিয়ে পড়েন জলপাইগুড়ি মেডিক্যালের চিকিৎসক দল।

অপারেশন টেবিলে নামেন সার্জারি বিভাগের প্রধান ডাঃ আশিসকুমার সাহা। তাঁর নেতৃত্বে তৈরি হয় ১০ জন চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানের একটি বিশেষজ্ঞ দল। রাত ৯টা নাগাদ শুরু হয় অস্ত্রোপচার, যা চলে টানা দু'ঘণ্টারও বেশি সময় ধরে। অবশেষে শরীরের গভীরে প্রবেশ করা প্রায় সাড়ে তিন ফুট বাঁশ বার করতে সফল হন চিকিৎসকরা।

ডাঃ সাহা জানিয়েছেন, “কিশোরটির ব্লাড গ্রুপ ছিল নেগেটিভ। এই গ্রুপের রক্ত পাওয়া সহজ নয়। এমএসভিপি কল্যাণ খাঁ নিজে উদ্যোগ নিয়ে রক্ত সংগ্রহের ব্যবস্থা করেন। এক ইউনিট রক্ত হাতে পেয়েই আমরা অস্ত্রোপচার শুরু করি। বাঁশটি চার ইঞ্চি গভীর পর্যন্ত শরীরে ঢুকে গিয়েছিল। আরও খানিকটা দেরি হলে প্রাণ হারানোর আশঙ্কা ছিল প্রবল।”

এই জটিল অপারেশন শেষে বর্তমানে অমিত সুপার স্পেশালিটি সেন্টারের সিসিইউ-তে পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সে স্থিতিশীল, তবে পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ঘটনার পর এমএসভিপি কল্যাণ খাঁ বলেন, “আমাদের হাসপাতালের টিম যে দক্ষতার সঙ্গে এই অপারেশন সম্পন্ন করেছে, তাতে আমরা সত্যিই গর্বিত। প্রত্যেক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিজের সর্বশক্তি দিয়ে ওই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করেছেন। ঝুঁকি ছিল, কিন্তু প্রাণ বাঁচানো গিয়েছে, সেটাই সবচেয়ে বড় সাফল্য।”


```