Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাড়ি করার ডোনেশন, কালীপুজোর চাঁদা মিলিয়ে ১০,০০০ টাকা! দিতে না পারতেই শ্রমিককে বেধড়ক মার

ওই শ্রমিক একটি মোমোর দোকানে কাজ করেন। পরিবারটি আদৌ ওই এলাকার বাসিন্দাও নয়। বহুদিন ধরে তিল তিল করে টাকা জমিয়ে সম্প্রতি আইটর আইটিআই কলেজের কাছে সামান্য একটু জায়গা কিনে থাকার মতো একটি বাড়ি বানিয়েছেন তাঁরা। 

বাড়ি করার ডোনেশন, কালীপুজোর চাঁদা মিলিয়ে ১০,০০০ টাকা! দিতে না পারতেই শ্রমিককে বেধড়ক মার

শেষ আপডেট: 18 November 2023 11:49

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর চাঁদা ১০ হাজার টাকা! গরিব শ্রমিকের পরিবার, খাবারের দোকানে কাজ করে সংসার চলে। এত টাকা পাবেন কোথায়? তাই নিজের অপারগতার কথা জানিয়েছিলেন। বলেছিলেন ২০০০ টাকা দিতে পারবেন। কিন্তু তাতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ। কালীপুজো মিটতেই ওই শ্রমিকের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ক্লাবের লোকজনের বিরুদ্ধে। এমনকী, বাধা দিতে গেলে এমন মারা হয় যে তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম!

ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আইটর এলাকার। ওই শ্রমিক একটি মোমোর দোকানে কাজ করেন। পরিবারটি আদৌ ওই এলাকার বাসিন্দাও নয়। বহুদিন ধরে তিল তিল করে টাকা জমিয়ে সম্প্রতি আইটর আইটিআই কলেজের কাছে সামান্য একটু জায়গা কিনে থাকার মতো একটি বাড়ি বানিয়েছেন তাঁরা। 

সূত্রের খবর, তারপর থেকেই ডোনেশন বাবদ বেশ কিছু টাকা চাইছিল স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ।এর মধ্যেই কালীপুজো এসে পড়ে। সেই পুজোর চাঁদার টাকা এবং ডোনেশনের টাকা মিলিয়ে মোট ১০ হাজার টাকা দাবি করা হয় গরিব পরিবারটির কাছ থেকে। স্বভাবতই ওই শ্রমিক জানিয়ে দেন, তিনি এত টাকা দিতে পারবেন না। কোনও মতে দু হাজার টাকার বন্দোবস্ত করতে পেরেছিলেন তাঁরা। কিন্তু সেই টাকা নিতে রাজি হয়নি ক্লাব। 

বৃহস্পতিবার ভাসান মিটতেই মদ খেয়ে ক্লাবের ছেলেপুলেরা চড়াও হয় রমেন সরকার নামে ওই শ্রমিকের বাড়িতে। ঝামেলায় বাধা দিতে গেলে রমেনকে বাঁশ এবং লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করারও অভিযোগ উঠেছে। মারের চোটে রমেন সরকারের মাথায় এবং একটি চোখে গুরুতর আঘাত লাগে। তাঁদের চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। তখন পালিয়ে যায় অভিযুক্তরা। 

রমেন সরকারকে গুরুতর আহত অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী যুথিকা সরকার ইতিমধ্যেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে এসেছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, চাঁদা চাওয়া নিয়ে জোর জুলুম করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্লাব কর্তৃপক্ষের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।


```