বাজারে এল বাজাজের দুই নতুন মডেল, কত টাকা থেকে দাম শুরু, জেনে নিন
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার পালসার ২৫০-এর (Pulsar 250) দু'টি নতুন মডেল বাজারে আনল বাজাজ (bajaj)। সেগুলির নাম এন-২৫০ এবং এফ-২৫০। চলতি বছরেই পালসার সিরিজের ২০ বছর পূর্তি হচ্ছে। বাজাজ অটো জানিয়েছে, এখনও পর্যন্ত দু'কোটি পালসার মডেল বিক্রি করেছ
শেষ আপডেট: 29 October 2021 04:32
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার পালসার ২৫০-এর (Pulsar 250) দু'টি নতুন মডেল বাজারে আনল বাজাজ (bajaj)। সেগুলির নাম এন-২৫০ এবং এফ-২৫০। চলতি বছরেই পালসার সিরিজের ২০ বছর পূর্তি হচ্ছে। বাজাজ অটো জানিয়েছে, এখনও পর্যন্ত দু'কোটি পালসার মডেল বিক্রি করেছে তারা। ২৫০ এফ মডেলের দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা (এক্স শোরুম, দিল্লি) এবং ২৫০ এন মডেলের দাম ১ লক্ষ ৩৮ হাজার টাকা (এক্স শোরুম, দিল্লি)।
ফেসবুকের নাম বদল! ১৭ বছরের পুরোনো পরিচয় ঝেড়ে নতুন কোন নামে আসছে ফেসবুক
পালসার ২৫০ মডেলে আছে কোয়ার্টার লিটার, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ওই মডেল টিউবুলার ফ্রেম শ্যাসির ওপরে নির্ভরশীল। তাতে আছে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার মোনো ফর্ক। পালসারের নতুন দুই মডেলে আছে চিজলড বডি, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এবং এলইডি টেলল্যাম্প। দু'রকম রং-এ মডেলগুলি পাওয়া যাবে, রেসিং রেড এবং টেকনো গ্রে। পালসার ২৫০ এর নতুন মডেল প্রতিযোগিতা করবে সুজুকি জিক্সার ২৫০ এবং ইয়ামাহা এফজেড ২৫-এর সঙ্গে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'