Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বগটুইয়ে মানুষ পুড়ছিল জেনেও আসেনি পুলিশ, আনারুলের যোগও স্পষ্ট, চার্জশিটে বলল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: বগটুইয়ের বিভীষিকা (Bagtui Violence) এখনও তাজা গ্রামের অন্দরে। তিন মাস আগের ঘটনা এখনও তাড়া করে বেড়াচ্ছে রামপুরহাট লাগোয়া এই জনপদকে। সেই ঘটনা ঘটার ৩ মাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই (Bagtui Violence CBI)। সূত্রের

বগটুইয়ে মানুষ পুড়ছিল জেনেও আসেনি পুলিশ, আনারুলের যোগও স্পষ্ট, চার্জশিটে বলল সিবিআই

শেষ আপডেট: 21 June 2022 07:41

দ্য ওয়াল ব্যুরো: বগটুইয়ের বিভীষিকা (Bagtui Violence) এখনও তাজা গ্রামের অন্দরে। তিন মাস আগের ঘটনা এখনও তাড়া করে বেড়াচ্ছে রামপুরহাট লাগোয়া এই জনপদকে। সেই ঘটনা ঘটার ৩ মাসের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই (Bagtui Violence CBI)।

সূত্রের খবর, সোমবার রামপুরহাট আদালতে ১,১৯৩ পাতার চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটে নাম রয়েছে রামপুরহাটে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের (Anarul Hossain)। এছাড়াও আরও ১৭ জনের নাম উল্লেখ রয়েছে এই চার্জশিটে (Charge Sheet)।

আরও জানা গিয়েছে, সেই রাতে বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে অনারুলের মদত ছিল। শুধু তাই নয়, চার্জশিটে আরও বলা হয়েছে, বগটুইয়ের ঘটনার দিন পুলিশের কাছে ফোন গেলেও পুলিশ আসেনি। এদিন সিবিআই ভাদু শেখের মৃত্যু তদন্ত নিয়েও একটি চার্জশিট জমা দিয়েছে।

তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানানো হয় চার্জশিটে। রামপুরহাট হাসপাতাল, পেট্রল পাম্প, পুলিশ স্টেশন ইত্যাদি জায়গা থেকে ফুটেজ সংগ্রহ করে তদন্ত করেন তদন্তকারী অফিসাররা।

বলা হয়েছে, ২১ মার্চ রাত ৯টা নাগাদ রামপুরহাট হাসপাতালে গিয়েছিলেন। গুলিবিদ্ধ ভাদু শেখ তখনও হাসপাতালে। সেখানে গ্রামের লোক জড়ো হয়েছিল। চার্জশিটে এই কথা উল্লেখ করে বলা হয়েছে, সেখান থেকেই রাতে বগটুই অগ্নিকাণ্ডের ঘটনার পরিকল্পনা করেন আনারুল।

চার্জশিটে আরও বলা হয়েছে ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ঘরে। বগটুই গ্রামের তিনটি জায়গায় আগুন লাগানো হয়। পরেরদিন পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। অপরাধের ষড়যন্ত্র করা, দাঙ্গা, খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা এনেছে সিবিআই। সেই কথা চার্জশিটে উল্লেখ করেছেন তদন্তকারী অফিসাররা।

এক ছাদনাতলায় দুই প্রেমিকাকে বিয়ে! মেগাসিরিয়ালকেও হার মানালেন ঝাড়খণ্ডের সন্দীপ


```