Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ঘরে ঘরে ডেঙ্গি, ম্যালেরিয়া, প্রতিবাদে পথে পোড়া বস্তির বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো: দুর্বিষহ কষ্টে দু'বছর কেটেছে, আর সহ্য হচ্ছে না বাগবাজার (Bagbazar) হাজার বস্তির (Slum area) বাসিন্দাদের। কারণ বর্ষায় (Rain Water) অস্থায়ী তাবুগুলিতে জল জমছে। গতবছর পুজোর আগেই তাঁদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল। কিন্তু ঘর পানন

ঘরে ঘরে ডেঙ্গি, ম্যালেরিয়া, প্রতিবাদে পথে পোড়া বস্তির বাসিন্দারা

শেষ আপডেট: 13 August 2022 12:16

দ্য ওয়াল ব্যুরো: দুর্বিষহ কষ্টে দু'বছর কেটেছে, আর সহ্য হচ্ছে না বাগবাজার (Bagbazar) হাজার বস্তির (Slum area) বাসিন্দাদের। কারণ বর্ষায় (Rain Water) অস্থায়ী তাবুগুলিতে জল জমছে। গতবছর পুজোর আগেই তাঁদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল। কিন্তু ঘর পাননি কেউ। এবছরের পুজোও দোরগোড়ায়। নতুন ঘরের আশা প্রায় ছেড়েই দিয়েছেন ঘরপোড়ারা। যে কারণে শনিবার রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালেন নিবেদিত পার্কে ত্রিপলের ছাউনিতে ঠাঁই হওয়া হাজার বস্তির দু'হাজার বাসিন্দা।

দুপুর তিনটে নাগাদ বাগবাজার মোড়ের কাছে সেন্ট্রাল এভিনিউ অবরোধ করেন হাজার বস্তির ঘরছাড়ারা। টানা অবরোধ চলে। আটকে যায় যানবাহন। তাঁদের একটাই দাবি, ঘর চাই। অবরোধকারীদের অভিযোগ, 'রোজই বলা হয়, ক'য়েক মাসের মধ্যেই ঘর দেওয়া হবে। কিন্তু বছরের পর বছর কাটল, কেউ ঘর পেলাম না।'

অস্থায়ী ছাউনিতে বসবাসকারীদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে নিবেদিত পার্কে। বস্তির বাসিন্দারা ত্রিপল খাটিয়ে সেখানে থাকতেন। বর্ষায় জলও জমছে। অনেকেরই জ্বর। বাসিন্দাদের দাবি, পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করে দেখা গেছে অন্তত ৪০ জনের ডেঙ্গি, ম্যালেরিয়া হয়েছে। এই পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙেছে হাজার বস্তির লোকজনের। যেকারণে মরিয়া হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তাঁরা।

হাজার বস্তির ঘরছাড়াদের অবরোধে এদিন দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাগবাজার মোড় থেকে সেন্ট্রাল এভিনিউ অবরোধ ছিল। অবরোধে ছিলেন বহু মহিলা। পরে শ্যামপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওঠে অবরোধ।

এলাকার তৃণমূল কাউন্সিলর ও হাজারবস্তির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বাপি ঘোষ বললেন, 'মাত্র তিনজনের ডেঙ্গি হয়েছে। আমরা পাশে আছি। সরকারি কাজ, টাকা-পয়সা আসতে একটু দেরি হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। ৬০ জনের মতো থাকার ব্যবস্থা হয়েছে। কিন্তু ওঁরা সবাই একসঙ্গে ঘর চান। তাই একটু দেরি হচ্ছে।'

একরত্তিকে তুলে আছাড়! সাড়ে চারশো টাকার বচসায় সাংঘাতিক কাণ্ড ময়নাগুড়িতে


```