Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'এদিক ওদিক করার একটা বয়স আছে তো!' মুকুলকে ব্যাডমিন্টনের শাটলের সঙ্গে তুলনা বাবুলের

দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায়ের দলবদল নিয়ে একের পর এক কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা বিজেপি নেতৃত্ব। কেউ এড়িয়ে গিয়েছেন,কেউ আবার তুলোধুনো করেছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতিকে।রায় সাহেবের 'ঘরে' ফেরা নিয়ে এবার মুখ খুললেন বাবুল সুপ্রিয়।

'এদিক ওদিক করার একটা বয়স আছে তো!' মুকুলকে ব্যাডমিন্টনের শাটলের সঙ্গে তুলনা বাবুলের

শেষ আপডেট: 12 June 2021 02:43

দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায়ের দলবদল নিয়ে একের পর এক কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা বিজেপি নেতৃত্ব। কেউ এড়িয়ে গিয়েছেন,কেউ আবার তুলোধুনো করেছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতিকে।রায় সাহেবের 'ঘরে' ফেরা নিয়ে এবার মুখ খুললেন বাবুল সুপ্রিয়। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় মুকুল রায়কে ঠুকে একটি পোস্ট করেছেন বাবুল। তাতে তিনি লিখেছেন, "মুকুলদা যে ধরনের 'গভীর জলের মাছেদের' সঙ্গে ঘোলাজলে সাঁতার কাটতে ভালবাসেন, সেখানেই খুশি মনে ফিরে গেছেন এটা বেশ ভালোই হয়েছে।" তবে এখানেই শেষ নয়, বাবুল আরও বলেছেন, রাজনীতিতে দল অনেকেই বদলায়। "কিন্তু ব্যাডমিন্টনের শাটল-এর মতো এদিক ওদিক করার একটা বয়সও তো আছে। আত্মসম্মান ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম।" গেরুয়া শিবিরের কেন্দ্রীয় মন্ত্রী ফেসবুক পোস্টে দাবি করেছেন মুকুল রায়দের মতো মানুষের জন্যেই রাজনৈতিক নেতাদের অপছন্দ করেন সাধারণ মানুষ। তাঁদের থেকে 'নৈতিক' কিছু আর আশা করা যায় না ঠিক এই কারণেই। এতে সাধারণ মানুষকে আর দোষ দেওয়া যায় না বলেই মত বাবুলের। দীর্ঘ ৩ বছর ৮ মাসের বিচ্ছেদের পর গতকাল ফের তৃণমূল কংগ্রেসে ফিরেছেন মুকুল রায়। সঙ্গে ছিলেন তাঁর ছেলে শুভ্রাংশুও। বাংলার ভোটে বিপর্যয়ের পর এটাই সম্ভাবত গেরুয়া দলের সবচেয়ে বড় ভাঙন। গতকালের ঘটনার পর একে একে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতারা। যুব সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, মুকুল রায়কে চাণক্যের আসনে বসিয়ে পাপ করেছেন তিনি। মস্তক মুণ্ডন করে সেই পাপ খণ্ডনের কথাও জানিয়েছেন সৌমিত্র খাঁ। এছাড়া রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এতে দলের কোনও আসে যায় না। কারণ বিজেপি একজনের দল নয়। সেই ধারায় মুখ খুলেছেন বাবুলও। রাজনীতির পথে এই নতুন যাত্রার জন্য মুকুল রায়কে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

```